ভাইরাল সংক্রমণ ও কিডনি সংক্রান্ত সমস্যা নিয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি আন্না হাজারে(Anna Hazare)। ৮৭ বছরের সমাজকর্মীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে আইসিইউতে (ICU) রাখা হয়েছে। তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ডও। 

হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চিকিৎসক গৌতম ভানসালির তত্ত্বাবধানে রয়েছেন আন্না। প্রথমে নিজের গ্রামের কাছাকাছি একটি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা চলছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সোমবার বম্বে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ভাইরাল সংক্রমণ এবং ডিহাইড্রেশনের পাশাপাশি কিডনি জনিত সমস্যাও ধরা পড়েছে বলে খবর। সমস্ত শারীরিক পরীক্ষার পর মেডিক্যাল বোর্ড বিবৃতি দিতে পারে বলে মনে করা হচ্ছে। 

বর্ষীয়ান গান্ধীবাদী নেতা দুর্নীতির বিরুদ্ধে তার আন্দোলনের কারণ এই জাতীয় স্তরে সুপরিচিত। সমাজ ও গ্রামীণ উন্নয়নে তার উল্লেখযোগ্য ভূমিকার কথা মাথায় রেখে ১৯৯২ সালে আন্না হাজারেকে পদ্মভূষণ দেয় ভারত সরকার। মহারাষ্ট্রে নিজের গ্রাম রালেগণ সিদ্ধিকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন। একদিকে যেমন বৃক্ষরোপণ, জল সংরক্ষণের মতো পরিবেশ ও প্রকৃতিকে ভালো রাখার দিকে নজর দিয়েছেন, ঠিক তার পাশাপাশি সমাজের কল্যাণকাজে জোর দিয়েছেন নেশা মুক্তি কেন্দ্র গড়ে তোলার উদ্যোগেও। আরটিআই অ্যাক্টের পক্ষে আন্দোলন এবং জন লোকপাল বিল কার্যকর করার দাবিতে একাধিকবার অনশন করেছিলেন তিনি। চলতি বছরে যখন নিট আন্দোলনে উত্তাল হয়েছিল দেশ, তখন তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে প্রধানমন্ত্রীযে চিঠি লিখেছিলেন আন্না, তীব্র সমালোচনা করেছিলেন পড়ুয়াদের উপর দিল্লি পুলিশের নির্মম লাঠিচার্জের। চিরকার অহিংস আন্দোলনে বিশ্বাস রেখেছেন। ইতিমধ্যেই আন্নার সমর্থক ও শুভাকাঙ্খীরা সমাজকর্মীর আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন।