দুর্যোগে ভয়াবহ পরিস্থিতি অসমের (Assam flood) চড়াইদেও জেলার তেঙ্গাপুখুরি থানা এলাকার লাকোয়া অভয়পুরি গ্রামে। বন্যার জলে একই পরিবারের পাঁচজন সদস্য ভেসে গেলেন। সেই সঙ্গে প্রশাসনের চরম গাফিলতি আরও মারাত্মক করে তুলেছে গোটা পরিস্থিতি। মঙ্গলবার মারাত্মক বৃষ্টিতে হঠাৎ নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে অভয়পুরি গ্রামের বাসিন্দা রোহিণী দুয়ারা, টুটুমণি দুয়ারা, তাঁদের মেয়ে বিদিশা দুয়ারা এবং দুই ছেলে বিদ্যুৎ দুয়ারা এবং বিপ্লব দুয়ারা ভেসে গিয়েছেন বলে জানা গিয়েছে।
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
Sponsored

বৃষ্টির (Rain) কারণে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিলেন এই পরিবার। কিন্তু হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় তাঁরা সেখান থেকে বেরোতে না পেরে জলের তোড়ে ভেসে যান। জানা গিয়েছে ঘটনার পরেই স্থানীয়রা জেলার বন্যা মোকাবিলা বাহিনীর হেল্পলাইন নম্বরে ফোন করে কিন্তু অনেকক্ষন কোনও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়নি। জেলাশাসকের তরফ থেকে সাহায্যের আশ্বাস দেওয়া হলেও নিখোঁজদের খোঁজার জন্য কোনও উদ্ধারকারী দল আসেনি।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিতে রীতিমত বিপর্যস্ত অসমের বিস্তীর্ণ এলাকা। একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে। প্রায় ১৬টি জেলার অন্তত ৭৯৪টি গ্রামের ৩,৬২,৯৩৩ জন মানুষ বিপদে পড়েছেন। ডিব্রুগড়, শিবসাগর, বিশ্বনাথ, চড়াইদেও, গোলাঘাট, সোনিতপুর, কামরূপ, উদলগিরির অবস্থা সঙ্কটজনক। বহু জায়গাতেই বাড়ির মধ্যে জল ঢুকে উদ্বেগে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। এছাড়া মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













