কলকাতা ৩০°সে
ব্রেকিং
জঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেককলকাতার নামী স্কুলে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ ২৭ ছাত্রী!চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেককলকাতার নামী স্কুলে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ ২৭ ছাত্রী!চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নের
দেশ

গাঁজা সেবনের পরে চালকের আসনে! এয়ার ইন্ডিয়ার পাইলটের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

গাঁজা সেবনের পরে চালকের আসনে! এয়ার ইন্ডিয়ার পাইলটের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

এয়ার ইন্ডিয়ার (Air India ) ফুকেত-দিল্লি উড়ানে বিপত্তির তদন্তে পাইলটের ডোপ টেস্ট রিপোর্ট ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, পরীক্ষায় তাঁর শরীরে গাঁজা পাওয়া গিয়েছে। দু’টি পরীক্ষার ফলই পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। তবে এই অভিযোগ মানতে নারাজ পাইলট। তদন্তকারীদের কাছে তাঁর দাবি, তিনি কোনও সাইকোট্রপিক পদার্থ নেননি।

Sponsored

Sranchi In Article

দিল্লিতে নামার পর পাইলটের (Pilot) আচরণ ও শারীরিক সক্ষমতা নিয়েও তদন্তকারীদের নজরে আসে কিছু বিষয়। পাইলটের স্বাভাবিকভাবে দাঁড়াতে সমস্যা হচ্ছিল। এবং তাঁকে বসতে সাহায্য করা হয়। নমুনা সংগ্রহের সময়ও তদন্তকারী আধিকারিকের সহায়তা নিতে হয়েছিল বলে জানা গিয়েছে। ককপিটে বিপত্তির সময় তাঁকে মেঝেতে বসে থাকতে দেখা গিয়েছিল বলেও তদন্তকারী সূত্রে দাবি করা হয়েছে।

২৪ ঘণ্টারও কম সময়ের লে-ওভারে (Layover) পাইলট ক্রুদের সঙ্গে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। দিল্লি থেকে ফুকেত যাওয়ার উড়ানে এক কেবিন ক্রুর (Cabin Crew) সঙ্গে কাজ সংক্রান্ত বিষয়ে তাঁর বিরোধ হয়েছিল। পরে সম্পর্ক স্বাভাবিক করার জন্যই ওই আয়োজন করা হয়েছিল বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি। 

এর পরেই ওই কেবিন ক্রুর অভিযোগ তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাঁর দাবি, পাইলট গাঁজা খেয়েছিলেন। বিমান দিল্লিতে পৌঁছনোর পর আহত যাত্রীদের পরিস্থিতি দেখতে পাইলট এগিয়ে গিয়েছিলেন বলেও জানা গিয়েছে। সেই সময় তাঁকে ছবি তুলতে নিষেধ করা হয়েছিল বলে সূত্রের দাবি। তাঁর এক পায়ে জুতো ও মোজা না থাকার বিষয়টিও তদন্তকারীদের নজরে এসেছে।

বিমানটির দুই পাইলট ও কেবিন ক্রুদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। বিমানের আচমকা উচ্চতা হারানোর কারণের পাশাপাশি পাইলটের শারীরিক অবস্থার সঙ্গে ওই ঘটনার কোনও যোগ ছিল কি না, সেটিও তদন্ত করছে AAIB। চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত ঘটনার কারণ সম্পর্কে কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন না তদন্তকারীরা।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from দেশ

View All →