নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে ছাত্র আন্দোলনের পর বদলে যাওয়া পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে এবার তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি আলোচনার পথে হাঁটছে আরএসএস (RSS)। দীর্ঘদিনের পরীক্ষা ব্যবস্থা, প্রশাসনিক স্বচ্ছতা এবং শিক্ষাব্যবস্থা নিয়ে পড়ুয়াদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা কাছ থেকে বোঝার লক্ষ্যেই আগামী ৬ অগাস্ট মুম্বইয়ে (Mumbai) ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন সংঘ প্রধান মোহন ভাগবত (Sangh Chief Mohan Bhagwat)। প্রায় দুহাজার ছাত্রছাত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাঁদের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতেই ভবিষ্যতে ছাত্রসমাজকে নিয়ে সংগঠনের কর্মপরিকল্পনা তৈরির ভাবনা রয়েছে।
আলোচনার মাধ্যমে জেন জি-দের মন বুঝতে চান ভাগবত
Sponsored

নিট প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে হওয়া আন্দোলনের অন্যতম আলোচিত দিক ছিল ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janata Party)। এই সংগঠনকে ঘিরে যেমন বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে, তেমনই তাদের নেপথ্যে বিদেশি অর্থ বা সরকারবিরোধী কোনও চক্রের ভূমিকা রয়েছে কি না, তা নিয়েও বিতর্ক চলছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই আন্দোলন বহুদিন ধরে জমে থাকা অসন্তোষকে সামনে এনে কেন্দ্রের উপর প্রবল চাপ তৈরি করেছে। সেই পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
কিছুদিন আগে দিল্লির এক অনুষ্ঠানে নতুন প্রজন্ম সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মোহন ভাগবত। তাঁর বক্তব্য, “পড়ুয়াদের সঙ্গে সঠিক সমন্বয় স্থাপন করা উচিত আমাদের। আদেশ নয়, আলোচনা চাই। ওরা বিনা প্রশ্নে কিছু মেনে নেবে না। তাই আন্তরিক আলোচনা, যুক্তিপূর্ণ কথোপকথন আরও বাড়িয়ে তোলা দরকার।” একইসঙ্গে তিনি বলেন, “আমাদের প্রজন্ম ছিল বাধ্য। কমবয়সে আমরা সব কথা মেনে নিতে বাধ্য হতাম। এখন আর তা হবে না। আজকের নবপ্রজন্ম প্রশ্ন করে সব জেনে নেবে। আমাদেরও উচিত, ধৈর্য সহকারে সময় দিয়ে তাঁদের বিশদে সবটা জানানো।”
সাম্প্রতিক ঘটনাপ্রবাহ স্পষ্ট করেছে যে, শিক্ষাব্যবস্থা ও সরকারি ব্যবস্থাপনা নিয়ে ছাত্রসমাজের ক্ষোভকে আর উপেক্ষা করার সুযোগ নেই। সেই উপলব্ধি থেকেই তরুণদের বক্তব্য সরাসরি শোনা, তাঁদের ভাবনা বোঝা এবং সেই অনুযায়ী ভবিষ্যতের পথ নির্ধারণে জোর দিচ্ছে আরএসএস। ৬ অগাস্টের মুম্বই বৈঠককে তাই শুধু একটি মতবিনিময় সভা নয়, বরং ছাত্রসমাজের সঙ্গে নতুন করে যোগাযোগ গড়ে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from দেশ
View All →
নয়া ইস্যুতে ফের আন্দোলনের সম্ভাবনা যন্তর মন্তরে, উত্তাল হতে পারে দিল্লি!
9h ago

বিজেপির ৩০ বছরের দুর্গে ধস, বাঁকিপুরে জয়ী প্রশান্ত কিশোর
18h ago

দেড় মাসেই সাড়ে ৩.৫ লক্ষ পাণ্ডুলিপির সমীক্ষা, জ্ঞান ভারতম মিশনে নজর কাড়ল বাংলা
23h ago

থেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতি
1d ago

প্রথম লড়াইয়ে নেমেই পদ্ম-বধের পথে পি কে! বাঁকিপুরের উপনির্বাচনে এগিয়ে প্রশান্ত কিশোর
1d ago







