মার্কশিটে (Marksheet) আর লেখা থাকবে না ‘ফেল’। পাশ-ফেল না উঠলেও দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অনুর্ত্তীর্ণ হলেও রেজ়াল্টে আর ‘ফেল’ লেখা থাকবে না। শুক্রবার বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি (Bihar's Education Minister Mithilesh Tiwari) এই বিষয় নিয়ে জানিয়েছেন, কোনও পড়ুয়া পরীক্ষায় পাশ করতে না পারলে তাঁর মার্কশিটে ‘Fail’-এর বদলে লেখা থাকবে ‘Eligible for Skill Training’ অর্থাৎ ওই পড়ুয়াকে স্কিল ডেভেলপমেন্ট বা বৃত্তিমূলক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেওয়া হবে।
যদিও এই নিয়ে বিহার সরকার (Government of Bihar) এখনও পর্যন্ত সরকারি স্তরে বিজ্ঞপ্তি জারি করেনি। তবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নির্দেশিকা খুব শীঘ্রই জারি হবে। তিনি মনে করছেন কোনও পড়ুয়ার ফেল করার পিছনে অনেক রকম কারণ থাকতে পারে। তাই পরীক্ষায় পাশ করতে না পারলে অন্যভাবে তাঁর ব্যবস্থা করতে হবে। পরে সেই পড়ুয়ার প্রতিভা বিকশিত হতে পারে বলেই তাঁর ধারণা। তাই মার্কশিট থেকে ‘Fail’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সকল পড়ুয়ারা অকৃতকার্য হবে, বিহার বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড এগজামিনেশন (BBOSE)-এর বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচিতে তারা যোগ দিতে পারবে। সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে খবর। কিন্তু এখানেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে দশম-দ্বাদশ শ্রেণি হল যেকোনো পরীক্ষার প্রাথমিক ভিত্তি। সেখানে ফেল করার পর অন্য কাজে দক্ষতা অর্জন করা পড়ুয়াদের জন্য বাড়তি চাপ হতে পারে, কারণ সব ক্ষেত্রেই দশম ও দ্বাদশ শ্রেণীর পাঠ্য প্রয়োজনীয়। শিক্ষার প্রথম ধাপ শক্তপোক্ত না হলে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রবল।
‘ফেল’ শব্দ তুলে দিল বিহার সরকার
Sponsored

Sponsored

Sponsored

More from দেশ
View All →
পদ না ছাড়লে ইমপিচমেন্টের পথে বিরোধীরা, জ্ঞানেশ কুমারকে চরম হুঁশিয়ারি থারুরের
15h ago

বিরোধীদের বিক্ষোভের মাঝেই আচমকাই পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রীর
18h ago

কেন্দ্রের উপর চাপ বাড়ানোই লক্ষ্য! চা-চক্রে পরবর্তী আন্দোলনের কৌশল স্থির করলেন বিরোধীরা
18h ago

উস্কানি দেওয়ার অভিযোগে ১০০ অ্যাকাউন্ট বন্ধ! সমাজমাধ্যমে জোর নজরদারি দিল্লি পুলিশের
19h ago

লাদাখ ভারতের ‘অবিচ্ছেদ্য অংশ’: চিনের দাবি উড়িয়ে সাফ জানাল বিদেশ মন্ত্রক
19h ago







