Site Logo

ধর্ম দেখে কম্বল-রাজনীতি রাজস্থানে: এভাবে ‘সবকা সাথ সবকা বিকাশ’ বিজেপি নেতার!

EBBS Desk·
ধর্ম দেখে কম্বল-রাজনীতি রাজস্থানে: এভাবে ‘সবকা সাথ সবকা বিকাশ’ বিজেপি নেতার!
নরেন্দ্র মোদির ভোটার হলে তবেই বিজেপির হাত থেকে অনুদান পাওয়া যাবে। বাংলায় বিজেপির সরকার নেই, তাই উন্নয়নে বঞ্চনা। কিন্তু রাজস্থান? বিজেপি শাসিত রাজস্থানে ধর্ম দেখে কম্বল বিলি বিজেপি সাংসদের। কারণ নির্দিষ্ট একটি ধর্মের মানুষ না কি নরেন্দ্র মোদির (Narendra Modi) ভোটার (voter) নন। রাজস্থানের (Rajasthan) এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষ বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের। প্রধানমন্ত্রী (Prime Minister) যেখানে প্রতিদিন সবকা সাথ সবকা বিকাশের (Sabka Saath Sabka Vikas) বার্তা দেন, সেখানে তারই দলের প্রাক্তন সাংসদের (BJP MP) হৃদয় শীতকালের থেকেও শীতল, বলে দাবি করা হয়। রাজস্থানের প্রাক্তন বিজেপি সাংসদ সুখবীর সিং জৌনপুরিয়া একটি অনুষ্ঠানে মহিলাদের কম্বল বিলি করছিলেন। সেখানে হঠাৎই এক মহিলা কম্বল চেয়ে হাত বাড়ালে তিনি তাঁর নাম জিজ্ঞাসা করেন। মহিলা নিজের নাম বলতেই সাংসদের (former BJP MP) দাবি, তাঁকে কম্বল দেওয়া যাবে না। কারণ তাঁর ধর্মের মানুষ নরেন্দ্র মোদির (Narendra Modi) ভোটার (voter) নন! এরপরই ওই অনুষ্ঠানে উপস্থিত ওই নির্দিষ্ট ধর্মের মহিলাদের একদিকে সরে যেতে নির্দেশ দেন। বাকি মহিলাদের নিজে হাতে কম্বল বিলি করেন। অনুষ্ঠান শেষে আয়োজকরা প্রশ্ন করেন যে কটি কম্বল বেঁচে রয়েছে, সেগুলি ওই মহিলাদের দিতে হবে কি না। তাতেও তিনি জানান, কোনও প্রয়োজন নেই। এরপরই স্থানীয় মানুষ প্রশ্ন করেন, কেন তিনি এভাবে ধর্মে ভেদাভেদ করছেন। তাতে তিনি স্পষ্ট জানান, এই বিষয়ে কোনও তর্ক আর কেউ করবে না। প্রথমত ধর্মের ভিত্তিতে বিভেদ। দ্বিতীয়ত, উন্নয়ন বা পরিষেবা পৌঁছে দিতে বাছবিচার। এই ছবি ফুটে ওটার পরই তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়, নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রায় প্রত্যেক সভা থেকে সবকা সাথ সবকা বিকাশ (Sabka Saath Sabka Vikas) বুলি আওড়ান। এইরকম কিছু ঘটনা সেই অস্বস্তিকর প্রশ্ন তোলে, যে সেই বার্তার বাস্তব অর্থটা কি। আরও পড়ুন : মোদির চিঠিতে ‘জয় মা কালী’! বাংলা বঞ্চনার কথা কই, প্রশ্ন তৃণমূলের সেই সঙ্গে বিজেপি নেতাদের মনের মধ্যে আসলে যে বিষ লুকানো তা তুলে ধরে দাবি করা হয়, বিজেপির হৃদয় কালো আর শীতের থেকেও শীতল। বিজেপির সভা মিথ্যে সম্প্রীতিতে ডোবানো, এই দল বিষপূর্ণ। এটাই আপনাদের নতুন ভারত – নিষ্ঠুর, সাম্প্রদায়িক, হৃদয়হীন। - - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →