এই দিনটা ককরোচ জনতা পার্টি-র। প্রথমে তাদের প্রধান দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও তার পরে CJP-র ৩ দাবি মেনে নিল মোদি সরকার। শনিবার, দুপুরে পূর্ব নির্ধাতি সূচি মেনেই কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেন CJP-র ২ মুখপাত্র সৌরভ দাস (SouravDas) ও আশুতোষ রাঙ্কা (Ashutosh Ranka)। সেখানেই তাঁদের ব দাবিই মেনে নেয় কেন্দ্র। আর দাবি মানার লিখিত গ্যারান্টি পেয়ে আন্দোলন প্রত্যাহার করে নিল CJP।

এদিন দুপুরেই স্যোশাল মিডিয়ায় পোস্ট করে ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) জানিয়ে দেন তিনি পদত্যাগ করলেন। এর পরেই যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টি-র বিক্ষোভস্থলে আনন্দ ছড়িয়ে পড়ে। এর পরে পূর্ব নির্ধারিত সূচি মেনে নাড্ডাদের সঙ্গে বৈঠকে বসেন সৌরভরা। সেখানে তাঁরা দাবি জানান, সিজেপির দুই প্রতিনিধির সঙ্গে একসঙ্গে এদিন সাংবাদিক বৈঠক করেন জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, শিক্ষামন্ত্রী ইস্তফা দিয়েছেন। তাঁদের প্রথম দাবি মান্যতা পেয়েছে। তাঁদের দ্বিতীয় দাবি মেনে নিয়ে সব পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। শুধুমাত্র দিল্লি নয়, বিজেপিশাসিত সব রাজ্যেই এফআইআর তুলে নেওয়া হবে বলে জানিয়েছে সরকার। যেখানে যত এফআইআর হয়েছে, সব কপি সিজেপির হাতে তুলে দেওয়া হবে।

সিজেপির অপর প্রতিনিধি আশুতোষ রাঙ্কা জানান, নিটের প্রশ্নপত্র ফাঁসের পর যে সব পড়ুয়া আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারকে এক কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার যে দাবি জানানো হয়েছিল, তাও মেনে নিয়েছে সরকার। আইন মেনে সব পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে।

 

সরকার ৩ দাবি মেনে নেওয়া পরে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া কথা ঘোষণা করে ককরোচ জনতা পার্টি। কেন্দ্রের থেকে লিখিত গ্যারান্টি পাওয়ার পরে মাসখানেক ধরে দিল্লির যন্তরমন্তরে চলা সিজেপি-র আন্দোলন সাফল্য পেল।