নতুন করে থাবা বসাচ্ছে কোভিড (Covid 19 virus)। অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ১৬, কোমর্বিডিতে থাকা চারজনের মৃত্যু হয়েছে। উদ্বেগ বাড়িয়ে সে রাজ্যে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করা গিয়েছে।
অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য বিভাগের তরফে বলা হয়েছে চারজন কোভিড পজিটিভের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের (Genome Sequencing) জন্য পুনে পাঠানো হয়েছিল। রিপোর্ট প্রকাশে আসতেই দেখা গেছে নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে যা আগের থেকে বেশি বিপজ্জনক। পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের হাসপাতাল গুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
















