স্বাধীনতা দিবসের প্রাক্কালে যখন দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে ঠিক তখনই দিল্লি হাইকোর্ট (Delhi High Court) উড়িয়ে দেওয়ার নাম করে শুক্রবার সকালে এল হুমকি ইমেইল। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ইমেইল প্রেরকের সম্পর্কে জানতে বিশেষজ্ঞ সাইবার টিমের সঙ্গে যোগাযোগ করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। এখনও পর্যন্ত অপ্রীতিকর কোনও ঘটনার খবর মেলেনি।
শনিবার ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের পর দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দিল্লি জুড়ে কড়া নিরাপত্তার চাদর। গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানের প্রবেশ প্রস্থানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এর মাঝেই দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার নাম করে হুমকি ইমেইল আসতেই আতঙ্ক ছড়িয়েছে।
















