রবিবার ভোরের আলো ফোটার আগেই ভূমিকম্প (Earthquake) মহারাষ্ট্রের নাসিকে (Nasik, Maharashtra)। আতঙ্কের জেরে ঘরের বাইরে বেরিয়ে এলেন বাসিন্দারা। শনিবার রাত দশটার পর রবিবার ভোর পাঁচটায় ফের কম্পন অনুভূত হয়েছে এলাকায়। রিখটার স্কেল বলছে ভোরের আফটার শকের তীব্রতা ছিল ৩.৩ মাত্রার। উৎসস্থল মহারাষ্ট্র-গুজরাট সীমান্তের হাটগড় পর্বতশ্রেণীর কাছে ভানওয়াড় এলাকায়, মাটি থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিনের ভূমিকম্পের জেরে হতাহতের কোনও খবর না মিললেও বাড়িঘর যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।শুধু নাসিকেই নয় পার্শ্ববর্তী সুরগানা, কালওয়ান, দেওলা, চান্দওয়াড়, পেঠ, দিণ্ডোরি, নিপাড সহ বিভিন্ন জায়গায় আতঙ্ক ছড়ায়।কম্পনের পর এলাকার বিভিন্ন বাঁধও পরিদর্শন করা হয়েছে বলে জানা গিয়েছে।
















