দখল হয়ে যাওয়া জমির জন্য বন্ধু প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেন মুম্বইয়ের বাসিন্দা আসগড়আলি বেহড়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একসঙ্গে স্কুলে পড়তেন আসগড়আলি। মুম্বাইয়ের মিরা রোডে তার এক টুকরো জমি ছিল। কিন্তু বহুদিন আগে তা দখল হয়ে গিয়েছে। একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানিও কোন লাভ হয়নি। শেষ পর্যন্ত একসময় স্কুলের সহপাঠী নরেন্দ্র মোদির সঙ্গেই দেখা করলেন অসগড়।
প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তাঁর অভিযোগের কথা। একসময় গুজরাটে বিএন স্কুলে পড়তেন আসগড়। তাঁর সহপাঠী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্ধুর সঙ্গে দেখা করে তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, মীরা রোডের ওই জমি উদ্ধারের জন্য পুলিশ ও বহু সরকারি দফতরে গিয়েছেন, কিছুতেই কোন লাভ হয়নি। তাঁর দাবি, জমির মাপ ২৮১০ বর্গমিটার। জমিটি রয়েছে ভয়নন্দর ইস্টের নবঘরে। ১৯৮৯ সালে এই জমিটি কিনেছিলেন কিন্তু ২০১১ সালে জমিটি বেদখল হয়ে যায়।
জমিটি দখল করে একটি বিল্ডার সেখানে কনস্ট্রাকশনে কাজ শুরু করেন এমনকি জাল দলিল বার করে হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এরপর বহু সরকারি দফতরে অভিযোগ করেছেন কিন্তু কোন কাজ হয়নি। বিষয়টি এখন আদালতের বিচারাধীন।
আসগরআলি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। আগামী ১৬ই সেপ্টেম্বর এনিয়ে শুনানির দিন ধার্য হয়েছে। যাদের বিরুদ্ধে জবর দখল করার অভিযোগ তাদেরকে শুনানিতে হাজির থাকতে বলা হয়েছে। কিন্তু সমস্যার বিষয় হলো গোটা ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছে স্থানীয় বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতার নাম। তাঁর সঙ্গে কনস্ট্রাকশন কোম্পানি সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ বলি জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর মোদির সঙ্গে সাক্ষাতের পর দীর্ঘদিনের এই পুরনো সমস্যার সমাধান হবে বলেই আশা প্রকাশ করেছেন আসগড়।
















