কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
দেশ

প্রায় দু'হাজার কোটির জালিয়াতি! অনিল আম্বানির বিরুদ্ধে সিবিআইয়ের FIR

প্রায় দু'হাজার কোটির জালিয়াতি! অনিল আম্বানির বিরুদ্ধে সিবিআইয়ের FIR

অনিল আম্বানির বিরুদ্ধে হাজার কোটির জালিয়াতির অভিযোগ। এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে, EPFO-তে ১৮১২.২২ কোটি টাকা প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক ২১ জুলাই শিল্পপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। তার ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সংস্থা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অনিল আম্বানির মুখপাত্র।

Sponsored

Sranchi In Article

সিবিআইয়ের অভিযোগপত্রে বলা হয়েছে, "রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেডের ইস্যু করা সুরক্ষিত নন-কনভার্টিবল ডিবেঞ্চারে (secured Non-Convertible Debentures) ২,৫০০ কোটি বিনিয়োগ করে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত দেয়নি সংস্থা। পরে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (এনসিএলটি)-এর অনুমোদনক্রমে ২০২৪ সালে ইপিএফওকে ১৪৯২ কোটি টাকা ফেরত দেওয়া হয়। তারপরও ১০০৭ কোটি টাকা ও সুদ বাবদ আরও ৮০৯ কোটি টাকা অর্থাৎ ১৮১৬ কোটি টাকা বকেয়া থেকে যায়। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ে ইপিএফও। তদন্তে সামনে এসেছে, ২০১৯ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত রিল ক্যাপ ও সংস্থা পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা প্রতারণামূলক লেনদেন করেছেন।

যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অনিল আম্বানির মুখপাত্র। তিনি জানিয়েছেন, "সিবিআই যে এফআইআর দায়ের করেছে তা রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেডের সঙ্গে সম্পর্কিত। ২০০৫ সাল থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত অনিল রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেডের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের নভেম্বরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসকে খারিজ করে একজনকে নিয়োগ করে।"

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from দেশ

View All →