Site Logo

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

EBBS Desk·
নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি   

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া তাঁর ব্যক্তিগত মূল্যবোধ ও নীতির সঙ্গে না মেলায় ইস্তফা দিয়েছেন তিনি।

Sponsored

Sranchi In Article

সূত্রের খবর, কিছু দিন ধরেই ব্যাঙ্কের বোর্ডের মধ্যে কাজকর্ম নিয়ে মতভেদ চলছিল। তারপরেই ইস্তফা অতনুর। তাঁর পদত্যাগের পরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেকি মিস্ত্রিকে (Keki Mistri)অন্তর্বর্তী পার্ট-টাইম চেয়ারম্যান হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। কেকি জানিয়েছেন, "অতনু চক্রবর্তী চিঠিতে যে বিষয়গুলো উত্থাপন করেছেন, সে সম্পর্কে আমরা কেউই অবগত নই।"

২০২১ সালের মে মাসে অতনু চক্রবর্তী এইচডিএফসি ব্যাঙ্কের বোর্ডে যোগ দেন। তিনি গুজরা, ট ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক। কেন্দ্রীয় সরকারের তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ২০১৯-২০ অর্থবর্ষে অতনু চক্রবর্তী অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব ছিলেন। সেই সময় তিনি বিভিন্ন মন্ত্রক ও দফতরের অর্থনৈতিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। বাজেট তৈরির পুরো প্রক্রিয়াও তিনি দেখভাল করতেন।

বৃহস্পতিবার লেনদেন শুরুর আগেই এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দাম ৮.৭ শতাংশ কমে গিয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক। এর বাজারমূল্য প্রায় ১২.৯৭ লক্ষ কোটি টাকা। এই ঘটনার পরে বৃহস্পতিবার নজরে থাকবে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার।

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →