ফের নজরে যোগীরাজ্য! এবার স্ত্রীকে অফিসের বাইরে ডেকে গুলি করে খুন করলেন এক ব্যাঙ্ক কর্মী। এখানেই শেষ নয়, নিজের মাথাতেও চালালেন ট্রিগার। উত্তরপ্রদেশের লখনউয়ের গোমতি নগর এলাকায় বৃহস্পতিবার ৩৮ বছরের মানস বাজপেয়ী নামের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই-এর কর্মী তাঁর স্ত্রী দিব্যা মিশ্রকে ভরদুপুরে অফিসের বাইরে ডেকে গুলি করে খুন করেন। তাঁর স্ত্রী কাজ করতেন গোমতী নগরের একটি আইসিআইসিআই ব্যাঙ্কের শাখায়। ১২ বছর আগে তাঁদের বিয়ে হয়েছে কিন্তু গত এক বছর ধরে পারিবারিক সমস্যার জন্য তাঁরা আলাদা থাকতেন। দিব্যা আদালতে ডিভোর্সের মামলাও করেছিলেন বলে জানা গিয়েছে।
স্ত্রীকে অফিসের বাইরে ডেকে খুন করে আত্মঘাতী ব্যাঙ্ক কর্মী, গুলি প্রতিবন্ধী বোনকেও
Sponsored

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে মানস স্ত্রীর অফিসে পৌঁছে তাঁকে ব্যাঙ্কের বাইরে ডেকে এনে কিছুক্ষন কথা বলতে থাকেন। হঠাৎ নিজের কাছে থাকা বন্দুক বের করে তিনি স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। আহত অবস্থায় দিব্যাকে দ্রুত উদ্ধার করে লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। এখানেই শেষ না, স্ত্রীকে গুলি করে পালানোর সময় হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসও পোস্ট করেন। লেখেন, 'আজ আমি আমার স্ত্রীকে খুন করেছি কারণ সে আমার সঙ্গে প্রতারণা করেছিল। এখন আমাকে নিজেকে শেষ করতে হবে এবং বোনকেও মারতে হবে। ওর বোন প্রজ্ঞা ও ভারত সবকিছু জানে।'
ঘটনার পর মানস নিজের বাড়িতে ফিরে আসেন। এক প্রতিবেশী জানান দুপুর সাড়ে বারোটা নাগাদ মানস প্রচন্ড ঘেমে বাড়িতে ঢোকেন এবং হনুমান চালিসা চালিয়ে দেন। এরপর তিনি তাঁর ২৮ বছরের মানসিক প্রতিবন্ধী বোন শিবাকে গুলি করে খুন করেন এবং নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। সোশ্যাল মিডিয়াতে মানসের এই ধরণের একটি পোস্ট দেখে প্রতিবেশীরা মানসের ঘরে গিয়ে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। অন্যদিকে দিব্যার বোন প্রজ্ঞা মিশ্র ফোনে এই দুর্ঘটনার খবর পান। তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বোনকে বাঁচানোর জন্য উত্তরপ্রদেশ পুলিশকে ট্যাগও করেন। এই মর্মান্তিক খুন ও আত্মহত্যার ঘটনায় লখনউ শহরে রীতিমত আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রকাশ্য দিবালোকে অভিজাত এলাকায় এই ধরণের অপরাধ প্রশাসনের ব্যর্থতাকে নিঃসন্দেহে আরো প্রকট করে তুলছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored












