মাঝআকাশে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন পাইলট (Pilot)। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় বিমানটিকে নিকটবর্তী নিরাপদ বিমানবন্দরে অবতরণ করানোর। পাইলটের শারীরিক অসুস্থতার জেরে দোহা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি আন্তর্জাতিক বিমানকে (An international IndiGo flight bound for Bengaluru) ওমানের মাসকট বিমানবন্দরে (Muscat Airport, Oman) জরুরি অবতরণ করানো হয়।
বৃহস্পতিবার দোহা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে উড়েছিল ইন্ডিগোর 6E 1302 বিমানটি। যাত্রাপথে বিমানের চালক অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনা করে বিমানের গতিপথ পরিবর্তন করে মাসকটের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাইলট দায়িত্ব পালনে সক্ষম না থাকায় বিমানে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়। এরপর বিমানটিকে মাসকট বিমানবন্দরে নিয়ে নিরাপদে অবতরণ করানো হয়। ঘটনায় বিমানের যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়। তবে শেষ পর্যন্ত কোনও বিপদ ছাড়াই বিমানটি মাসকটে অবতরণ করে।
অবতরণের পর অসুস্থ পাইলটের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিমানবন্দরের মেডিক্যাল টিম (Airport Medical Team) তাঁর চিকিৎসা করে। পরে ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়, অসুস্থ পাইলটের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
















