কলকাতা ২৮°সে
ব্রেকিং
সৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদের
দেশ

‘রাষ্ট্রনেতাদের জড়িয়ে ধরাই বিদেশনীতি?’ মোদিকে তোপ রাহুলের, পাল্টা নিশানা বিজেপির

‘রাষ্ট্রনেতাদের জড়িয়ে ধরাই বিদেশনীতি?’ মোদিকে তোপ রাহুলের, পাল্টা নিশানা বিজেপির

মোদি সরকারের বিদেশনীতি নিয়ে রাহুল গান্ধীর (Rahul Gandhi) কটাক্ষকে কেন্দ্র করে ফের তীব্র হল বিজেপি-কংগ্রেস সংঘাত। বৃহস্পতিবার দিল্লিতে ‘রচনাত্মক কংগ্রেস’-এর জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) কূটনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন তোলেন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, বিদেশনীতি ব্যক্তিগত সম্পর্ক বা রাষ্ট্রনেতাদের আলিঙ্গনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না; দেশের স্বার্থই সেখানে প্রধান বিষয়। রাহুলের এই মন্তব্যের পরেই তাঁর ভাষা ও রাজনৈতিক শালীনতা নিয়ে সরব হয় বিজেপি।

Sponsored

Sranchi In Article

রাহুলের বক্তব্যের জবাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী (Union Education Minister Pralhad Joshi) তাঁকে পরিণত হওয়ার পরামর্শ দেন। তাঁর মন্তব্য, ‘‘রাহুল গান্ধী, আপনি কবে পরিণত হবেন? ভারত চালানোর জন্য পরিণত নেতৃত্ব প্রয়োজন, অপেশাদার নাট্যাভিনয় নয়।’’ বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে রাহুল কার্যত তাঁকে ভোট দেওয়া মানুষদেরকেও অপমান করেছেন। দলের আরও কয়েক জন নেতাও বিরোধী দলনেতার সাংবিধানিক পদমর্যাদার সঙ্গে এমন মন্তব্য মানানসই নয় বলে দাবি করেছেন।

এর মধ্যেই পাল্টা আক্রমণের মাত্রা বাড়ান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (BJP MP Nishikant Dubey)। সমাজমাধ্যমে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) সঙ্গে ফিদেল কাস্ত্রো ও ইয়াসের আরাফতের ছবি এবং লোকসভায় মোদিকে রাহুলের আলিঙ্গনের পুরনো ছবি পোস্ট করে কটাক্ষ করেন তিনি। ওই পোস্টের ভাষা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ফলে বিদেশনীতি নিয়ে রাহুলের রাজনৈতিক আক্রমণ এখন ব্যক্তিগত মন্তব্যের পাল্টাপাল্টি অভিযোগে গড়িয়েছে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from দেশ

View All →