নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Education Minister Dharmendra Pradhan) দাবিতে সংসদে যেমন অনড় বিরোধী সাংসদরা তেমনই ককরোচ জনতা পার্টিও (Cockroach Janata Party)  ইস্তফা চাইছে প্রধানের। শুক্রবার দিল্লিতে প্রায় এক ঘণ্টা ধরে চলে দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা (Union Minister JP Nadda) এবং জিতেন্দ্র সিংয়ের (Jitendra Singh)  সঙ্গে CJP-র প্রতিনিধিত্ব করেন দলের দুই নেতা সৌরভ দাস (Sourav Das) ও আশুতোষ রাঙ্কা (Ashutosh Ranka) বৈঠক। চাপের মুখে ককরোচের ২ দাবি মানলেও প্রধানের ইস্তফা নিয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রের প্রয়োজন বলে জানিয়ে দিয়েছে। 

দিল্লির কনস্টিটিউশন ক্লাবের ভিপি রুমে (The VP Room at Delhi's Constitution Club) দুই পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষা ব্যবস্থা ও প্রশ্নফাঁস রোধ সংক্রান্ত নিজেদের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীদের হাতে তুলে দেন CJP প্রতিনিধি সৌরভ ও আশুতোষ রাঙ্কা। 

বৈঠক শেষে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস জানান, দলের তিনটি দাবির মধ্যে দু'টি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। পরীক্ষা বাতিলের জেরে প্রাণ হারানো পড়ুয়াদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সরকার ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান তিনি। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি বিবেচনা করার জন‍্য সরকার আগামিকাল দুপুর পর্যন্ত সময় চেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। অর্থাৎ শনিবার ফের সরকার এবং আন্দোলনকারীদের বৈঠক হবে।

সৌরভ সাফ বলেন,"প্রধানের পদত্যাগের দাবি নিয়ে কোনওরকম আপস করা হবে না। এই দাবি আমাদের কাছে সম্পূর্ণ non-negotiable।" 

আশুতোষ রাঙ্কা বলেন, "আমাদের প্রধান দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এ বিষয়ে সরকার শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়ে নিয়েছে। আমরা আশা করছি সরকার তাঁকে দ্রুত পদ থেকে সরিয়ে দেবে।" একই সঙ্গে সিজেপি নেতৃত্ব কড়া বার্তা দিয়ে রেখেছে, শিক্ষামন্ত্রী পদে না ইস্তফা দিলে আন্দোলন আরও বড় আকার নেবে।