বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব ব্যক্তিগতভাবে তাঁর ওপর নজরদারি চালাচ্ছেন। শুধু তাই নয়, গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জন্য তাঁকে নানাভাবে প্রলুব্ধ করার পাশাপাশি ভয়ও দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন এই বর্ষীয়ান নেতা। তৃণমূল সাংসদের অভিযোগ, বিজেপিতে যোগ না দেওয়ার ‘শাস্তি’ হিসেবেই তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে। কীর্তি আজাদের কথায়, ”আমার বাড়ির হোমগার্ড পর্যন্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে ব্যক্তিগত সচিবকেও। অথচ বিজেপির অন্দরেই ভিন্ন ছবি দেখা যায়।” নিরাপত্তার ক্ষেত্রে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার প্রসঙ্গ টেনে আনেন তিনি। কীর্তি আজাদের কটাক্ষ, ”আশ্চর্যের বিষয় হলো, দু’বার নির্বাচনে হেরে যাওয়ার পরেও সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে সিআইএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে স্থানীয় পুলিশের প্রহরা। অথচ আমি চারবারের সাংসদ এবং একবারের বিধায়ক হওয়া সত্ত্বেও আমার নিরাপত্তা ধাপে ধাপে কমিয়ে দেওয়া হয়েছে।” আরও পড়ুন - NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের _ _ _ _ _ _ _
বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ
Sponsored

Sponsored

Sponsored

More from দেশ
View All →
পদ না ছাড়লে ইমপিচমেন্টের পথে বিরোধীরা, জ্ঞানেশ কুমারকে চরম হুঁশিয়ারি থারুরের
15h ago

বিরোধীদের বিক্ষোভের মাঝেই আচমকাই পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রীর
18h ago

কেন্দ্রের উপর চাপ বাড়ানোই লক্ষ্য! চা-চক্রে পরবর্তী আন্দোলনের কৌশল স্থির করলেন বিরোধীরা
18h ago

উস্কানি দেওয়ার অভিযোগে ১০০ অ্যাকাউন্ট বন্ধ! সমাজমাধ্যমে জোর নজরদারি দিল্লি পুলিশের
19h ago

লাদাখ ভারতের ‘অবিচ্ছেদ্য অংশ’: চিনের দাবি উড়িয়ে সাফ জানাল বিদেশ মন্ত্রক
19h ago







