এবার অযোধ্যার রামমন্দিরে পুরোহিতদের জন্য জারি কড়া পোশাকবিধি। রামলালার পুজোয় কড়া শৃঙ্খলা, ঐক্য এবং ধর্মীয় মর্যাদা বজায় রাখতেই এই নতুন নিয়ম চালু করা হয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। 

কী কী করতে হবে?
* রামানন্দী পরম্পরা মেনে এ বার থেকে হালকা হলুদ রঙের রেশমের ধুতি এবং উত্তরীয় পরা বাধ্যতামূলক পুরোহিতদের
* পুরোহিতদের হয় প্রাচীন 'পঞ্চকেশ' পরম্পরা মেনে চলতে হবে, না হলে চুল-দাড়ি কামিয়ে ফেলতে হবে। আংশিক বা অগোছালো চুল-দাড়ি রাখা যাবে না।
* মন্দিরের সমস্ত পুরোহিতদের কপালে ঐতিহ্যবাহী রামানন্দী তিলক লাগানো বাধ্যতামূলক করা হয়েছে।

মন্দির ট্রাস্টের ধর্মীয় কমিটির সদস্য মিথিলেশ নন্দিনী শরণ জানিয়েছেন, হালকা হলুদ রং শ্রী রামের প্রিয় বলে মন্দিরের পুরোহিতদের পোশাকের জন্য এই রং বেছে নেওয়া হয়েছে। ট্রাস্টের ধর্মীয় কমিটির আরও এক সদস্য মহন্ত রাজকুমার দাস  বলেছেন, রেশমের পবিত্রতা ও শুদ্ধতার কথা মাথায় রেখেই এই পোশাকবিধির কথা জানানো হয়েছে।