সোয়াইন ফ্লুর (Swine Flu ) প্রকোপ হু হু করে বাড়তেই নির্দেশিকা জারি করল দিল্লি সরকার (Delhi Government)। H1N1 রোধে ভিড় জায়গায় মাস্ক পরার পাশাপাশি, ঘন ঘন হাত ধোওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। দীর্ঘস্থায়ী উপসর্গ হলে অবশ্যই ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছে দিল্লির স্বাস্থ্য দফতর। 

এবছর দিল্লিতে সোয়াইন ফ্লুতে এখনও পর্যন্ত ১৭৭৭ জন আক্রান্ত। শুধুমাত্র বৃহস্পতিবারই ১১৪ জনের শরীরে H1N1 (H1N1, 37 H1, 138 H3 ) সংক্রমণ ধরা পড়েছে। পাশাপাশি, বাড়ছে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের সংখ্যাও। এবার ভাইরাস সংক্রমণ রুখতে হাঁচি-কাশির সময়ও মুখ-নাক ঢাকতে বলা হয়েছে।

আইসিএমআর-এর তথ্য অনুযায়ী, 
যেহেতু সোয়াইন ফ্লু (H1N1) ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেরই একটি রূপ। সেই কারণে ইনফ্লুয়েঞ্জার মতো এই ভাইরাসও চরিত্র বদলে ফেলতে পারে। ফলে প্রতিরোধে কী ওষুধ বা টিকা লাগবে তা জানা না থাকায়, সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকে। সেটাই হয়েছিল কোভিডের সময়ও। ফলে সংক্রমণ রুখতে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। তবে, সোয়াইন ফ্লু-র ক্ষেত্রে তেমনটা হয়নি বলে জানিয়েছে আইসিএমআর। এখন দেশে ছড়িয়েছে, সেটি হল এ/ মিসৌরি/ ১১/ ২০২৫ এইচ১এন১ পিডিএম০৯। গত বছরেও এই প্রজাতি ছড়িয়েছিল বলে জানিয়েছে আইসিএমআর। তবে, নতুন কোনও প্রজাতি আসেনি বলে আস্বস্ত করা হয়েছে।