বুধবার মাঝরাতে হঠাৎ করে অসুস্থতা, বৃহস্পতিবার সকাল হতে না হতেই সব শেষ। গোয়াতে প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর (Nana Patekar)। কিন্ত বলিউড অভিনেতার মৃত্যু স্বাভাবিক নয়! নানার মৃত্যুতে শুরু হল পুলিশি মামলা।

শুক্রবার নানা পাটেকরের মৃত্যুর পর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে গোয়া পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র ১৯৪ নম্বর ধারায় পানাজি থানায় এই মামলা দায়ের করা হয়েছে। তদন্তের দায়িত্বে রয়েছেন PSI নিতিন নায়েক। 

পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুসারে,  ৭৬ বছর বয়সি অভিনেতাকে তাঁর ডোনা পাউলার ওশান পার্কের বাড়ি থেকে বাম্বোলিমের মণিপাল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।বাড়িতেই প্রাথমিকভাবে তাঁর হৃদ্‌যন্ত্র সচল করার জন্য CPR দেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল। ফলে মৃত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। কিন্তু তাঁর মৃত্যু স্বাভাবিক কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা  ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

 

চিকিৎসকেরা জানিয়েছেন, রাত আড়াইটা নাগাদ হঠাৎ-ই শারীরিক অবস্থার অবনতি ঘটে নানা পাটেকরের। তীব্র অস্বস্তি অনুভব করায় তিনি তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুকে মোবাইলে মেসেজ পাঠান যে, তাঁর শরীর ভালো লাগছে না। কিন্তু গভীর রাত হওয়ায় বন্ধু তখন সেই বার্তা দেখতে পাননি। কিছু সময় পরে অভিনেতা নিজেই বন্ধুকে ফোন করেন। অভিনেতার ফোন পাওয়া মাত্রই তিনি দ্রুত নানার ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দেন।

আনুমানিক ভোর ৪টার দিকে বন্ধুটি যখন ডোনা পাওলার অ্যাপার্টমেন্টে পৌঁছান, ততক্ষণে নানা পাটেকর প্রায় অচৈতন্য হয়ে পড়েছেন।বলিউডের প্রবীণ ও কালজয়ী অভিনেতা নানা পাটেকরের আকস্মিক প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে পুরো চলচ্চিত্র জগতে। এরই মধ্যে পুলি্শ তদন্ত গোটা ঘটনা ভিন্ন দিকে মোড় নিল।