মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সংকট থেকে ভারতীয় অর্থনীতি নিয়ে আলোচনার সম্ভাবনা। দিল্লির ‘সেবা তীর্থ’-এ (Seva Tirtha) বিকেল ঠিক চারটের সময় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক মহলের ধারণা বাংলার বিধানসভা নির্বাচনে এত বড় সাফল্যের পর হয়তো মোদি মন্ত্রিসভায় বাংলা থেকে কোনও পূর্ণমন্ত্রী জায়গা করে নিতে পারেন। সব কেন্দ্রীয় মন্ত্রীকে বৈঠকে উপস্থিত থাকার জন্য PMO থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
Sponsored

প্রধানমন্ত্রীর এই জরুরি তলব ঘিরে সাউথ ব্লক ও নর্থ ব্লকের অলিন্দে এখন তুমুল শোরগোল।বিশেষ সূত্রের খবর, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, জ্বালানির মূল্যবৃদ্ধি, ভারতের অর্থনীতিতে তার সম্ভাব্য প্রভাবের বিষয়টি এই বৈঠকে অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে। বৈঠকে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীরা তো বটেই, তার পাশাপাশি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী এবং সমস্ত রাজ্যের মন্ত্রীরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। মন্ত্রক ও সংগঠনের কাজের মূল্যায়নের উপর ভিত্তি করেই আজ মন্ত্রীদের কোন বার্তা দেন নরেন্দ্র মোদি সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
1h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
3h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
3h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
17h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
17h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
18h ago





