কারাকোরামের ব্রড পর্বতশৃঙ্গে (The Broad Peak of the Karakoram) তুষারধসের বিশ্ববিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা (Mountaineer Nirmal Purja) নিখোঁজ। পুরজার সঙ্গে ১০ জন পর্বতারোহীর কোনও খোঁজ নেই। বরফের বিশাল স্তূপের নীচে চাপা পড়া অবস্থায় চারজন পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। তবে অতিপ্রতিকূল আবহাওয়া ও দুর্গম অঞ্চলের কারণে উদ্ধার হওয়া দেহগুলি এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। পাকিস্তানের আলপাইন ক্লাব জানিয়েছে, দুর্ঘটনার পরে থেকেই অভিযাত্রী দলের সদস্যদের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না।
ব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে এখনও নিখোঁজ নির্মল পুরজা, উদ্ধার ৪ মৃতদেহ! বাড়ছে উদ্বেগ
Sponsored

কী হয়েছিল?
বৃহস্পতিবার পাকিস্তানের (Pakistan) কারাকোরাম পর্বতমালার ব্রড শৃঙ্গে তুষারধস নামে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযাত্রী দলে প্রায় ১০ জন পর্বতারোহী ছিলেন। তাঁদের মধ্যে পাকিস্তান, ওমান, চিন এবং আমেরিকার নাগরিকরাও রয়েছেন। পাকিস্তানের অ্যালপাইন ক্লাবের (Alpine Club) প্রকাশ করা নিখোঁজ ১০ জন হলেন- নির্মল পুরজা "নিমসদাই" (দলনেতা), পুর, বাহাদুর গুরুং "যুক্তা" (নেপাল), কিলে পেম্বা শেরপা "কিলু" (নেপাল), নিমা শেরপা (নেপাল), নওয়াং থিন্দুক শেরপা (নেপাল), জ্ঞালু শেরপা (নেপাল), নাধিরা আহমেদ আব্দুল্লাহ আল হারথি (ওমান), সোহেল সাখি (পাকিস্তান), ওয়াং ঝং (চিন), ম্যালরি গেইস (আমেরিকা)। অভিযানের নেতৃত্বে ছিলেন বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা। দুর্ঘটনার পরে থেকে পুরো দলের সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন।
গত ২২ জুলাই, পাকিস্তানের গাশারব্রুম-২ শৃঙ্গ জয় করে নিজের ৫৭তম ৮,০০০ মিটারের পর্বত আরোহণের মাইলফলক স্পর্শ করেছিলেন নিমস পুরজা। বিশ্বের সমস্ত ৮,০০০ মিটারের ১৪টি শৃঙ্গকে তিনবার করে আরোহণ করার উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট সম্পন্ন করার থেকে তিনি মাত্র একটি পর্বত দূরে ছিলেন। এই ঘটনার পর নেপালের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী খড়গ রাজ পোড়েল (Nepal's Minister of Culture and Tourism, Khadga Raj Porel) গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে নেপাল সরকার (Government of Nepal) পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছে।
নির্মল পুরজার বিখ্যাত 'প্রজেক্ট পসিবল' এবং এভারেস্টের ভয়াবহ ট্রাফিক জ্যামের সেই ভাইরাল ছবি সারা বিশ্বের মন জয় করেছিল, যা নিয়ে পরবর্তীতে নির্মিত হয় বিখ্যাত নেটফ্লিক্স ডকুমেন্টারি '14 Peaks: Nothing Is Impossible'। ২০১৮ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁকে 'এমবিই' সম্মানে ভূষিত করেছিলেন।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from দেশ
View All →
আইনি লড়াইয়ের ইতি, সুপ্রিম কোর্টে পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদ ওমর -পায়েলের
14h ago

কোন শহরে কত দামে মিলছে পেট্রোল-ডিজেল, দেখে নিন এক নজরে
17h ago

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে বিক্ষোভ বিরোধীদের; জেন জিকে দমানো সহজ নয়, সমাজমাধ্যমে পোস্ট রাহুলের
18h ago

টানা বৃষ্টির জের, মুম্বইয়ের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল
20h ago

২৪ ঘণ্টায় তিন বার নম্বর বদল! এবার নিটের ফলাফলেও গুরুতর অসঙ্গতির অভিযোগ
1d ago







