Site Logo

বাংলার বকেয়া নিয়ে মৌন নির্মলা! রাজ্যসভায় ফের ‘মিথ্যাচারের’ অভিযোগে সরব ডেরেক

EBBS Desk·
বাংলার বকেয়া নিয়ে মৌন নির্মলা! রাজ্যসভায় ফের ‘মিথ্যাচারের’ অভিযোগে সরব ডেরেক

লোকসভার পর রাজ্যসভা— বাংলার বকেয়া নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের অবস্থান বদলাল না। বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষে দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার বক্তৃতায় রাজ্যের প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা নিয়ে একটি শব্দও খরচ করলেন না তিনি। উল্টে তাঁর দীর্ঘ বক্তব্য জুড়ে কেবল বাগাড়ম্বর এবং মিথ্যাচার ছিল বলে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস।

Sponsored

Sranchi In Article

এ দিন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়ান সরাসরি প্রশ্ন তোলেন, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাবদ বাংলার যে ২ লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে, তা নিয়ে কেন্দ্রের পরিকল্পনা কী? কিন্তু অর্থমন্ত্রী সেই প্রশ্নের কোনও সদুত্তর দেননি। তৃণমূল-সহ বিরোধী শিবিরের দাবি, এবারের বাজেট সম্পূর্ণ দিশাহীন ও ভিত্তিহীন। অথচ নির্মলার দাবি, এই বাজেট নাকি প্রগতির প্রতীক। দেশের মুদ্রাস্ফীতি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি। বিরোধীদের অভিযোগ, খোদ সরকারি অর্থনৈতিক সমীক্ষাতেই যেখানে দেশের আর্থিক ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, সেখানে অর্থমন্ত্রীর এমন দাবি চূড়ান্ত মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে মোদি সরকারকে বিঁধতে ছাড়েননি ডেরেক। তিনি কটাক্ষ করে বলেন, কে বলেছে কৃষকরা খুশি নন? তাঁরা টেক্সাসে বা কেন্টাকিতে ঠিকই খুশি আছেন। দেশের কৃষকদের দুরবস্থা বোঝাতেই ডেরেকের এই মন্তব্য। এর জবাবে নির্মলা পাল্টা দাবি করেন, বিরোধী শাসিত রাজ্যগুলিতেই নাকি কৃষকরা অখুশি। অর্থমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে এ দিন উত্তপ্ত হয়ে ওঠে কক্ষ। সব মিলিয়ে বকেয়া টাকা আদায় এবং কৃষকদের স্বার্থ রক্ষায় কেন্দ্রের অনড় মনোভাবের বিরুদ্ধে আবারও সরব হল জোড়াফুল শিবির।

আরও পড়ুন- বিশ্ব বেতার দিবস: জনসেবার মাধ্যম হিসেবে বেতারের উদ্‌যাপন

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →