'অপারেশন আরাহামা'য় খতম জঙ্গি! জম্মু-কাশ্মীরে উদ্ধার দেহ

রাতভর চলল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গান্দেরবাল জেলায় জঙ্গি দমন অভিযান 'অপারেশন আরাহামা'। মঙ্গলবার রাতেই সেনা, পুলিশ এবং সিআরপিএফের যৌথ হামলায় মৃত্যু হয়েছিল এক জঙ্গি। বুধবার সকালে তাঁর দেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে শ্রীনগরে সেনার চিনার কর্পস।
Sponsored

দিন কয়েক আগে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে গান্দেরবালের আরাহামা জেলায় বেশ কয়েকজন জঙ্গি আশ্রয় নিয়েছে। এরপর শুরু হয় জঙ্গি দমন অভিযান। অভিযানে অংশ নেয় ভারতীয় সেনার দুটি অসম রেজিমেন্ট (Assam Regiment), জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police) এবং সিআরপিএফ (CRPF)। মঙ্গলবার রাতেই ঘিরে ফেলা হয় গোটা এলাকা। রাতের দিকে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বাহিনী। একসময় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সেনাবাহিনীর পাল্টা জবাব দেওয়া হয়। সেই রাতেই গুলির সংঘর্ষেই মৃত্যু হয় এক জঙ্গির। বুধবার সকালে উদ্ধার হয়েছে দেহ। শ্রীনগরে চিনার কর্পস (Chinar Corps) এক্স হ্যান্ডেলে (X) পোস্ট করে ঘটনা নিশ্চিত করে জানিয়েছে, "৩১ মার্চ রাতে গুলির লড়াই চলাকালীন নতুন করে সাজানো হয় কর্ডন (Cordon)। সেনা ক্যালিব্রেটেড রেসপন্স দেয়, তাতেই এক জঙ্গি খতম হয়েছে। অভিযান এখনও চলছে।"
Sponsored

তবে বুধবারেও একালা জুড়ে ‘কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন’ জারি আছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত বাহিনী ডাকা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এলাকা জঙ্গি মুক্ত হচ্ছে ততক্ষণ অপারেশন চলবে। এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago

ওয়াংচুকের চিকিৎসায় হাসপাতাল বদলের অনুমতি আদালতের
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

পাশে নেই কর্মী-সমর্থকরা, দিল্লিতে কোনওমতে একুশে জুলাই পালন সুদীপ-কাকলিদের
14h ago





