সংসদের বাদল অধিবেশন শুরু আগে সংসদ চত্বরে বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)। তাঁর মুখে উঠে এল হাইড্রোজেন ট্রেন ও বিক্রম-১-এর সাফল্যের কথা। বাদল অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের সামনে থেকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
মোদির কথায়, "আজ থেকে বাদল অধিবেশন শুরু হচ্ছে। সংসদের অধিবেশন ঠিকভাবে চলবে বলে আশা রাখি। বাদল ও বাদল অধিবেশন দুই-ই দেশের জন্য উপকারী। সকালেই স্পিকার মহাশয় সমস্ত সাংসদকে অধিবেশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আমিও সেই সুরেই সুর মিলিয়ে বলছি সমস্ত সাংসদরা অংশ নিন, নিজেদের বক্তব্য তুলে ধরুন। আশা করি তথ্য ও তর্কের মধ্যে আলোচনা হবে।"
মোদি রাহুলকে কটাক্ষ করে বলেন, "গত ১ মাসে দেশবাসীর গর্ব করার মতো অনেক কিছু ঘটেছে। গ্রিন হাইড্রোজেন ট্রেনের চাকা গড়িয়েছে। ভারতের যুব সমাজ নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ৫২ বছরের তরুণের কথা বলছি না ২৮ বছরের তরুণের কথা বলছি। মহাকাশে দেশের পতাকা উড়িয়েছে তরুণরা। "
প্রধানমন্ত্রী মোদি পশ্চিম এশিয়ার উত্তেজনার কারণে ব্যাহত তেল সরবরাহ ব্যবস্থার বিষয়টিও তাঁর বক্তব্যে তুলে ধরেন। মোদির কথায়, “এত সব চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত ৭.৭ শতাংশ হারে প্রবৃদ্ধি বজায় রেখেছে। দেশের অগ্রগতির জন্য সংসদীয় প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তবে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ বা সোনম ওয়াংচুক ইস্যুতে সরাসরি কোনও বলেননি মোদি। পরোক্ষে বললেন, ‘তথ্য ও যুক্তি যেখানে দৃঢ়, সেখানে হঠাৎ আছড়ে পড়া যে কোনও ঝড় শক্তিহীন হয়ে যায়। যদি আপনার তথ্য, যুক্তি শক্তিশালী হয় তবে শান্ত ভাবেই নিজের বক্তব্যকে তুলে ধরা যায়।’
সোমবার শুরু সংসদের বাদল অধিবেশন। এ দিন রাজ্যসভায় ‘বন্দে মাতরম’ বিল পেশ করা হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি পেশ করতে পারেন। বাদল অধিবেশনের শুরুতেই সংসদে তুমুল হট্টগোল, ১২টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি রাখলেন স্পিকার।
















