ককরোচদের সংসদ অভিযানে ছাত্রদের উপর পুলিশের অন্যায় বলপ্রয়োগের অভিযোগ তুলে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীদের আইনজীবী। সংসদ অভিযানের সময় বিক্ষোভকারীদের উপর পুলিশের আচরণ নিয়ে জরুরি শুনানির আবেদন জানানো হলেও সেই আর্জিতে সাড়া দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুধু আবেদনই খারিজ নয়, শুনানির সময় আইনজীবীর (Lawyer) বক্তব্য ও ঘটনার ভিডিও দেখার প্রস্তাবও গ্রহণ করতে অস্বীকার করে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয় এ ধরনের আবেদনে আদালতের মূল্যবান সময় নষ্ট করা উচিত নয়।
সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
Sponsored

আবেদনকারীর অভিযোগ ছিল, নিট (NEET) ইস্যুতে আন্দোলনরত ছাত্র-যুবকদের উপর দিল্লি পুলিশ (Delhi Police) অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করেছে এবং শান্তিপূর্ণ আন্দোলনের সাংবিধানিক অধিকার খর্ব করেছে। সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা এবং আদালতের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়। শুনানির সময় পুলিশের লাঠিচার্জের ভিডিও আদালতে দেখাতে চাইলেও তাতে রাজি হয়নি বেঞ্চ। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, এ ধরনের ভিডিও (Video) দেখার সময় আদালতের নেই এবং এই ধরনের আবেদনে আদালতের মূল্যবান সময় নষ্ট করা উচিত নয়।
একই অভিযোগ নিয়ে এর আগে দিল্লি হাই কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারী। সেখানেও জরুরি শুনানির আবেদন খারিজ করে আদালত জানিয়ে দেয়, এই ধরনের বিষয়ে আদালতকে জড়ানো উচিত নয়। ফলে হাই কোর্টের পর সুপ্রিম কোর্ট থেকেও কোনও স্বস্তি মিলল না আবেদনকারীর।
নিটে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Union Education Minister Dharmendra Pradhan) পদত্যাগের দাবিতে সংসদ অভিযানের ডাক দেয় ককরোচ জনতা পার্টি (CJP)। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও কর্মসূচি এগোতে গেলে ব্যারিকেডের সামনে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ (Lathi-charge) করে দিল্লি পুলিশ। সেই ঘটনাকে কেন্দ্র করেই সুপ্রিম কোর্টে জরুরি হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছিল, যা শেষ পর্যন্ত খারিজ করে দেয় শীর্ষ আদালত।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













