কলকাতা ৩০°সে
ব্রেকিং
থেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাটুলু-কাণ্ডে বোলপুর থেকে আটক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীর কর্মচারী রাকিবুল২০২৮ থেকে আমূল বদল স্কুল পাঠ্যসূচিতে! বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীরমুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! ইস্কনের মিড-ডে মিলের সঙ্গেও ডিম দেবে রাজ্যচুক্তি না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারি,  FIR প্রত্যাহারে লিগ্যাল সেল গঠন CJP-এরপ্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাটুলু-কাণ্ডে বোলপুর থেকে আটক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ীর কর্মচারী রাকিবুল২০২৮ থেকে আমূল বদল স্কুল পাঠ্যসূচিতে! বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীরমুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! ইস্কনের মিড-ডে মিলের সঙ্গেও ডিম দেবে রাজ্যচুক্তি না রাখলে ফের আন্দোলনের হুঁশিয়ারি,  FIR প্রত্যাহারে লিগ্যাল সেল গঠন CJP-এরপ্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎ
দেশ

প্রথম লড়াইয়ে নেমেই পদ্ম-বধের পথে পি কে! বাঁকিপুরের উপনির্বাচনে এগিয়ে প্রশান্ত কিশোর

এই বিষয়ে তৃণমূল মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ (Kunal Bose) বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, না আঁচলে বিশ্বাস নেই।

প্রথম লড়াইয়ে নেমেই পদ্ম-বধের পথে পি কে! বাঁকিপুরের উপনির্বাচনে এগিয়ে প্রশান্ত কিশোর

ছিলেন ভোটকুশলী, রাজনীতির ময়দানে নতুন দল জনসুরাজ পার্টি (JSP) গঠন করলেও সাফল্য ছিল না। তবে এবার ফলপ্রাপ্তি! মোট ৩১ রাউন্ড গণনা হবে বাঁকিপুরে। প্রশান্ত কিশোর (Prashant Kishor) প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নেমেই বিহারের পটনা (Patna, Bihar) লাগোয়া বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে ১১,২৮৯-এরও বেশি ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। দ্বিতীয় স্থানে বিজেপি (BJP) ও তৃতীয় স্থানে আরজেডি (RJD)। ওই কেন্দ্রে ১৯ রাউন্ড গণনার পর এই ফলাফল আশা যোগাচ্ছে পিকের দলকে। এই বিষয়ে তৃণমূল মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ (Kunal Bose) বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, না আঁচলে বিশ্বাস নেই।  

Sponsored

Sranchi In Article

২০১০ সালে পটনা পশ্চিম কেন্দ্রের একটি বড় অংশ এবং আগের পটনা মধ্য কেন্দ্রের একাংশ নিয়ে বাঁকিপুর কেন্দ্রটি গঠন করা হয়। চারবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন (Nitin Navin)। শুধু তাই নয়, তিনি ২০২৫ সালে ৬২ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। কিন্তু নীতিন রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় এই আসনে পুনর্নির্বাচন হচ্ছে। আর তাতেই এই মুহূর্তে বেশ বিপাকে গেরুয়া শিবির। ২০২৫ সালে বিহারের বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) পিকে-র দল জেএসপি লড়লেও প্রশান্ত প্রার্থী হননি। বাঁকিপুরের উপনির্বাচনে পিকে প্রার্থী শুনে রাজনৈতিক মহলে এই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। বিজেপির শক্তঘাঁটিতেই নিজের রাজনৈতিক জীবন কেন শুরু করতে চাইছেন এই নিয়েও উঠেছিল প্রশ্ন। 

৩১ রাউন্ড শেষে পি কে (PK) যদি এই আসনে জয়ী হন, তবে এই প্রথম বাঁকিপুর হাতছাড়া হবে বিজেপির। ১৯৯৫ থেকে ২০০৫ পর্যন্ত পর পর চারবার এই কেন্দ্রে নীতিনের বাবা নবীন কিশোর প্রসাদ সিন্‌হা জয়ী হয়েছিলেন। নীতিনের ছেড়ে যাওয়া আসন বাঁকিপুরে প্রথমে অভিষেক কুমারকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু তাঁকে টিকিট দেওয়া নিয়ে বিহার বিজেপির একাংশ অসন্তোষ প্রকাশ করে। পরিবারতন্ত্রের বিতর্কের জেরে প্রার্থীবদল করতে বাধ্য হয় বিজেপি এবং নতুন প্রার্থী হন নীরজকুমার সিন্‌হা। 

গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশের দতিয়া এবং গুজরাতের মঞ্জলপুরে  উপনির্বাচন হয়েছিল। দতিয়াতেও আশুতোষ তিওয়ারিকে প্রার্থী করা নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভের সৃষ্টি হয়। মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের অনুগামীরা বিক্ষোভ দেখান। ওই কেন্দ্রে প্রথমে পিছিয়ে থাকলেও ৭ রাউন্ড গণনার পর ৩২৯৫ ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং।

বাঁকিপুরে বিজেপি-র পিছিয়ে পড়া নিয়ে কুণাল বলেন, এটা জনতার রায়, বাংলাতেও তাই  ছিল। কিন্তু মধ্যাহ্নভোজের পরে রেজাল্ট বদলানো হয়েছে। কলকাতায় গণনাকেন্দ্র থেকে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দিয়ে বের করা হয়েছে। সুতরাং বাঁকিপুরে না আঁচালে বিশ্বাস নেই। রেজাল্ট যখন-তখন বলতে দিতে পারে।  

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from দেশ

View All →