আজ ১৫ অগাস্ট, দেশের ৮০ তম স্বাধীনতা দিবস (Indian Independence Day)। প্রায় দুশো বছরের পরাধীনতার যন্ত্রণা সহ্য করার পর অবশেষে ১৯৪৭ সালের এই দিন এসেছিল কাঙ্খিত স্বাধীনতা। দেখতে দেখতে কেটে গেছে ৭৯ বছর। ভারত এখন আত্মনির্ভর। জলে স্থলে আকাশে এগিয়ে চলেছে এদেশের বিজয়রথ। প্রায় দেড়শ কোটির দেশে সবার আগে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা। তাই ১৪ অগাস্ট ( শুক্রবার) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সন্ত্রাসবাদে মদতকারী দেশের সঙ্গে আপোষের কোনও প্রশ্ন নেই। নাম না করেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে অপারেশন সিন্দুর ও সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েও বড় বার্তাও দেন ভারতের রাষ্ট্রপতি (President of India)।
দেশের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব, জাতির উদ্দেশ্যে ভাষণে ন্যায়বিচারের বার্তা রাষ্ট্রপতির
স্বাধীনতা উদযাপনের মাঝেই লুকিয়ে থাকা দেশভাগের যন্ত্রণার স্মৃতি ধরা পড়েছে রাষ্ট্রপতির বক্তব্যে।
Sponsored

প্রতিবছর স্বাধীনতা দিবসের আগের দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। শুরুতেই দেশ-বিদেশের ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) বলেন, 'স্বাধীনতার সঙ্গে ভারতীয়রা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার পেয়েছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে দেশকে আরও উন্নত করে তোলাই স্বাধীনতার প্রকৃত অর্থ।' একদিকে যেমন প্রতিরক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীর ক্ষমতায়নের কথা বলেছেন, পাশাপাশি দেশের নিরাপত্তা, উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ এমনকি বিচারব্যবস্থার প্রসঙ্গও উঠে এসেছে তাঁর বক্তব্যে। ডিজিটাল ভারতের আত্মনির্ভরতা ও যুবশক্তির বিকাশে অগ্রসর হওয়ার ভাবনার কথাও জানিয়েছেন তিনি। অপারেশন সিন্দুরের প্রসঙ্গ তুলে তিনি ভারতের রাষ্ট্রপতির বক্তব্য, সন্ত্রাসবাদি নেটওয়ার্কের বিরুদ্ধে নির্ভুল হামলা করায় ভারত কতটা দক্ষ তার প্রমাণ মিলেছে। জাতীয় স্বার্থের সিন্ধু জলশক্তি স্থগিত করার বিষয়টিও উল্লেখ করেছেন তিনি।
স্বাধীনতা উদযাপনের মাঝেই লুকিয়ে থাকা দেশভাগের যন্ত্রণার স্মৃতি ধরা পড়েছে রাষ্ট্রপতির বক্তব্যে। দারিদ্র সীমার নীচে থাকা মানুষের উন্নয়নে কেন্দ্র সরকারের ভাবনা ও উদ্যোগের প্রশংসা করেছেন তিনি।ন্যায়বিচারের বার্তা দিয়ে জানিয়ে দেন বিচারব্যবস্থার দায়িত্ব মনে করিয়েছেন দ্রৌপদী। স্বাস্থ্যক্ষেত্র থেকে মহাকাশ বিজ্ঞান, মাঠ থেকে ময়দান- দেশের অর্থনীতির আমূল বদলে যুবশক্তির ভূমিকা অপরিসীম। আগামী দিনে তরুণ প্রজন্মের সাহস, শক্তি ও দক্ষতা যে দেশের উন্নয়নে কার্যকরী ভূমিকা গ্রহণ করবে সে কথায় জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













