প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। ছাত্র-যুবদের আন্দোলনের জেরে আগেই পদত্যাগ করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সোমবার সংসদে পেশ করা হবে ‘পাবলিক এগ্জামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’(Public Examinations (Prevention of Unfair Means) Act )। সূত্রের খবর এই বিলে  প্রশ্নফাঁসের ঘটনায় দোষীদের হবে ১০ বছরের কারাদণ্ড, সেই সঙ্গে করা হবে ১০ কোটি টাকা জরিমানার উল্লেখ থাকছে। 

সোমবার লোকসভায় ‘পাবলিক এগ্জ়ামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’ পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। বিলে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্রে কারচুপি, কম্পিউটার হ্যাকিং, ডিজিটাল মাধ্যমে প্রশ্ন বা উত্তর ছড়িয়ে দেওয়া এবং সংগঠিত পরীক্ষা জালিয়াতি-কে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে।

যদিও আইন সংশোধন করে প্রশ্নফাঁস আটকানো সম্ভব নয়, সরাতে হবে দুর্নীতিগ্রস্তদের, দাবি বিরোধীদের।  বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ও প্রশ্নফাঁস সংক্রান্ত সংশোধনী বিল আসলে মোদি সরকারের ‘স্টান্ট’।প্রস্তাবিত সংশোধনী বিল নিয়ে বিরোধীদের অবস্থান এখনও স্পষ্ট নয়। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানিয়েছিলেন, এই বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।  

যন্তর মন্তরে পড়ুয়াদের উপর পুলিশি অত্যাচারের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংসদে ক্ষমা চাইতে হবে। কেন পড়ুয়াদের উপর ছররা বন্দুক চালানো হল অমিত শাহকে জবাবদিহি করতে হবে।