পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরবাদে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় কয়েকজন বন্দুকবাজরা। একাধিক গুলি লাগে তার শরীরে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। কে বা কারা এই হামলার নেপথ্যে, কেনই বা খুন করা হল তাকে, সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় কেউই। ধরাও পড়েনি আততায়ীরা। স্পষ্ট নয়, জঙ্গিদের গোষ্ঠীদ্বন্দ্ব, নাকি টার্গেট কিলিং। ২০১৯-এর ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন সিআরপিএফের ৪০ জন জওয়ান। তদন্তে অন্যতম মূল মাথা হিসেবে উঠে এসেছিল হামজার নাম।

ভারতীয় গোয়েন্দা সূত্রের পক্ষে দাবি করা হয়েছে, হামজার বাড়ি জম্মু-কাশ্মীরের পুলওয়ামার রত্নিপোরায়। দীর্ঘদিন ধরেই ভারতবিরোধী কাজকর্মে নেতৃত্ব দিত সে। জম্মু-কাশ্মীরের যুবকদের উগ্রপন্থার দিকে ঠেলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিত সে। বছর সাতেক আগে সে চলে যায় পাকিস্তানে। যোগ দেয় আল-বদর জঙ্গি সংগঠনে। জঙ্গি নিয়োগ এবং জম্মু-কাশ্মীরে অস্ত্র সরবরাহ নেটওয়ার্কের দায়িত্ব সামলাতো এই হামজাই।

আরও পড়ুন- প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_