পঞ্জাবের খসড়া ভোটার তালিকা (Draft Electoral Roll of Punjab) থেকে এবার সাংসদ রাঘব চাড্ডার (MP Raghav Chadha) নাম বাদ যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বাড়ল রাজনৈতিক সংঘাত। ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় বিজেপি সাংসদের নামের পাশে লেখা হয়েছে— ‘স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন’। অর্থাৎ ‘permanently shifted’। এরপরেই এই ঘটনাটিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে তোপ দেগেছেন চাড্ডা। তিনি জানান তিনি পঞ্জাবের ভোটার এবং তাঁর নাম নথিভুক্ত রয়েছে মোহালিতে। কীভাবে তাঁকে ‘shifted’ হিসেবে চিহ্নিত করা হল। কোনও ক্ল্যারিক্যাল ভুল বলে তিনি একেবারেই মনে করছেন না। নেপথ্যে যে কোন রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এই ব্যাপারে তিনি নিশ্চিত যদিও আপ বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ।
প্রসঙ্গত, ২০২৬ সালের এপ্রিল মাসে AAP ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন রাঘব। সঙ্গে আরও কয়েক জন রাজ্যসভা সাংসদ AAP ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই এরপর থেকেই দুই দলের মধ্যে রাজনৈতিক টানাপড়েন বেড়েছে কিন্তু রাঘবের ভক্তের সংখ্যা এক ধাক্কায় বিপুল সংখ্যক কমেছে। সেই ভিত্তিতে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে বলে অভিযোগ করছেন তিনি। ভোটার তালিকা সংশোধনের কাজের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের নাম অন্তর্ভুক্ত রাখার বিষয়ে নির্বাচন কমিশনের বেশ কিছু নির্দেশিকা রয়েছে। রাঘবের দাবি সেই নিয়ম মানা হয়নি।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের চলতি Special Intensive Revision (SIR) বা বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার সময়ে রাঘব চাড্ডার নাম বাদ পড়েছে। পঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে মোট প্রায় ২০.৬৬ লক্ষ নাম বাদ পড়েছে, যা SIR-এর আগে রাজ্যের মোট ভোটারের প্রায় ৯.৭ শতাংশ। এখানেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যখন দেশজুড়ে বেশ কয়েকটি রাজ্যে ভোটের আগে যোগ্য ভোটারদের নাম বাদ যাচ্ছিল তখন কোন প্রশ্ন কেন উত্থাপন করেননি রাঘব!
















