গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এই হামলাকে সরাসরি ভারতীয় গণতন্ত্রের উপর আঘাত বলে অভিহিত করেছেন তাঁরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেন রাহুল গান্ধী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা অত্যন্ত নিন্দনীয়। একজন সাংসদের উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ নয়, বরং যে জনগণ তাঁকে নির্বাচিত করেছেন, তাঁদের উপর আক্রমণ এবং দেশের ঐতিহ্যবাহী গণতন্ত্রের উপর আক্রমণ।
বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি আরও বলেন, এটাই বিজেপির প্রতিহিংসার রাজনীতির নক্কারজনক ছবি। রাজনৈতিক দূরত্ব বা মতাদর্শগত পার্থক্য যে কখনই হিংসাকে যৌক্তিকতা দেয় না, তাও মনে করিয়ে দেন তিনি। এর পাশাপাশি কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে তাঁর দাবি, প্রশাসন যেন দ্রুত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় এবং দল নির্বিশেষে সমস্ত জনপ্রতিনিধির নিরাপত্তা নিশ্চিত করে। বার্তা শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে তাঁর ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন রাহুল।
অন্য দিকে, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রাজ্যে আইন শৃঙ্খলা ভীষণভাবে ভেঙে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। বিজেপির কড়া সমালোচনা করে কেজরিওয়াল বলেন, বিজেপি যেখানেই ক্ষমতায় আসে, সেখানেই ভয় দেখানো আর হিংসা মধ্যমণি হয়ে ওঠে। পশ্চিমবঙ্গ আসলে বিজেপির এই ঘৃণার রাজনীতির শিকার হয়েছে। এই কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা ও শক্ত থাকার জন্য তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন এবং তৃণমূল সাংসদের পরিবারের প্রতি সমবেদনা জানান।सांसद अभिषेक बनर्जी जी पर सोनारपुर में हुआ हमला बेहद निंदनीय है। एक सांसद पर हमला सिर्फ़ एक व्यक्ति पर हमला नहीं - यह उस जनता पर है जिसने उन्हें चुना, और उस लोकतंत्र पर है जो हम सबकी साझी विरासत है। यह BJP की बदले की राजनीति का घिनौना रूप है। राजनीतिक मतभेद कभी हिंसा का कारण…
— Rahul Gandhi (@RahulGandhi) May 30, 2026
আরও পড়ুন- টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল _ _ _ _ _ _I strongly condemn the attack on @abhishekaitc ji. There is a deeply worrying breakdown of law and order in West Bengal at present.
Wherever the BJP comes to power, intimidation and violence take center stage. BJP just can't tolerate a strong opposition. West Bengal has fallen… https://t.co/Szu2VSnWYR — Arvind Kejriwal (@ArvindKejriwal) May 30, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

দেশ
ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
14h ago

দেশ
চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
16h ago

দেশ
সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
16h ago

দেশ
শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
19h ago

দেশ
দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
19h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
21h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
23h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
23h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
