Site Logo

শুক্রবারে ১১০০ পয়েন্ট পতন সেনসেক্সের, রক্তাক্ত শেয়ারবাজার

EBBS Desk·
শুক্রবারে ১১০০ পয়েন্ট পতন সেনসেক্সের, রক্তাক্ত শেয়ারবাজার

ইরান - ইজরায়েল যুদ্ধ (Iran Israel war) নিয়ে অনিশ্চয়তার প্রভাব বিশ্ববাজারে। শুক্রবার সকাল থেকে রক্তাক্ত দালাল স্ট্রিট। ৫০ পয়েন্ট পতন নিফটির (Nifty), প্রায় ১,১৫০ পয়েন্ট পড়ল সেনসেক্সের (Sensex)। চিন্তায় বিনিয়োগকারীরা।

Sponsored

Sranchi In Article

পশ্চিম এশিয়ার যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে শেয়ার বাজারে (Share Market) অনিশ্চয়তা বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের।শুক্রবার সকাল এগারোটার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সেনসেক্স পৌঁছেছে ৭৪, ১০০ পয়েন্টে। অন্যদিকে নিফটি ৩৫০ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) যতই ইরানের জ্বালানি স্থাপনাগুলিতে হামলা স্থগিত করার কথা বলুন না কেন, সংঘর্ষের ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তা কাটছে না। এর সরাসরি প্রভাব পড়ছে দালাল স্ট্রিটে। একদিকে পাকিস্তানের মাটিতে যুদ্ধ বিরোধী নিয়ে আলোচনা সম্ভাবনার মাঝেই ইরান ইজরায়েলে হামলা চালিয়েছে। হরমুজ নিয়ে জটিলতা এখনও কাটেনি।এর মধ্যেই বিশ্ব বাজারে অশোধিত তেল ব্যারেল পিছু ১১০ ডলার ছাপিয়ে গিয়েছে। বিনিয়োগ বিশেষজ্ঞরা মনে করছেন টাকার দামের পতনের পাশাপাশি শেয়ার মার্কেট আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে।

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →