Site Logo

আইকনিক সংলাপের অপব্যবহার, হাইকোর্টে শত্রুঘ্ন

EBBS Desk·
আইকনিক সংলাপের অপব্যবহার, হাইকোর্টে শত্রুঘ্ন

অভিনেতা এবং লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughna Sinha) তাঁর ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য এবার বম্বে হাইকোর্টের (Bombay High Court) দ্বারস্থ হয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে তাঁর নাম, ছবি এবং তাঁর আইকনিক সংলাপ "খামোশ"-এর অনলাইন অপব্যবহার করা হচ্ছে। এরপরেই শত্রুঘ্ন সিনহার সিগনেচার সংলাপ ‘খামোশ’ এখন আইনি লড়াইয়ের মুখে। "খামোশ"এর যথেচ্ছ অপব্যবহার রুখতে এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউডের প্রবীণ সাংসদ অভিনেতা। সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে তাঁর গোপনীয়তার অধিকার এবং কপিরাইট আইনের অধীনে শিল্পীদের অধিকারের কথা উল্লেখ করে সিনহা অভিযোগ করেন যে তাঁর অভিনয় এমনভাবে বিকৃত করা হচ্ছে যার ফলে সুনাম নষ্ট হচ্ছে। তাঁর পুত্র লভ সিনহার মাধ্যমে মামলাটি মেটা, এক্স (পূর্বে টুইটার), গুগল, ই-কমার্স সাইট, ব্লগার, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় টেলিযোগাযোগ বিভাগ সহ বিশ্বব্যাপী প্রযুক্তি কোম্পানিগুলির বিরুদ্ধে দায়ের করা হয়েছে। আরও পড়ুন: বাগুইহাটিতে কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫ নাবালক

Sponsored

Sranchi In Article

শত্রুঘ্ন সিনহার দাবি, অনুমতি ছাড়াই ব্যবসায়িক স্বার্থে তাঁর নাম, কণ্ঠস্বর ও সংলাপ ব্যবহার করে তাঁর 'পার্সোনালিটি রাইটস' লঙ্ঘন করা হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই বিনোদন জগতে ব্যক্তিত্বের অধিকার বা ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষার প্রবণতা অনেকাংশেই বেড়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন শত্রুঘ্ন সিনহা। তাঁর আইনজীবী জানিয়েছেন বহু বছর ধরে পরিশ্রম করে নিজের একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করেন যেকোন শিল্পী। এতকিছুর পর সেই পরিচিতি বা তাঁর 'সিগনেচার' সংলাপ যদি অন্য কেউ নিজের স্বার্থে ব্যবহার করে, সেটা একেবারেই অনৈতিক।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →