বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামি লিগ সভানেত্রী শেখ হাসিনা (Former Prime Minister of Bangladesh and Awami League President Sheikh Hasina) আগামী ৫ অগস্ট নয়াদিল্লির (New Delhi) একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন। তবে তাঁকে ঘিরে যে সাংবাদিক বৈঠকের জল্পনা ছড়িয়েছে, তা উড়িয়ে দিয়েছে তাঁর মিডিয়া টিম (Media Team)। তাদের দাবি, হাসিনা কোনও রাজনৈতিক মন্তব্য করবেন না, সাংবাদিকদের প্রশ্নও নেবেন না। শুধু উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে খুব সংক্ষিপ্ত একটি বক্তব্য রাখবেন।
রাজনৈতিক ভাষণ নয়, সাংবাদিকদের ধন্যবাদ জানাতেই ভার্চুয়াল মাধ্যমে আসছেন শেখ হাসিনা
Sponsored

শেখ হাসিনার মিডিয়া টিমের এক সদস্যের কথায়, ‘৫ অগস্টের অনুষ্ঠানে শেখ হাসিনা কোনও সাংবাদিক বৈঠক করবেন না। তিনি রাজনৈতিক কোনও বিষয়েও মন্তব্য করবেন না এবং সাংবাদিকদের প্রশ্নও নেবেন না।’ তিনি আরও বলেন, ‘ডিসেম্বরে দেশে ফেরার আগে ওই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানাবেন আপা (দিদি)। ব্যাস এইটুকুই। একেবারেই সংক্ষিপ্ত বক্তৃতা হবে এটি। বাংলাদেশের প্রথাগত মিডিয়ায় নেত্রীর বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও আন্তর্জাতিক মিডিয়া যে ভাবে ডিসেম্বরে তাঁর ঘরে ফেরার ঘোষণাকে ছড়িয়ে দিয়েছেন, আপা মনে করছেন, এর জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ধন্যবাদ না-জানালেই নয়।’
মিডিয়া টিমের দাবি, অনুষ্ঠানের জন্য আয়োজকেরা ভারতের বিদেশ মন্ত্রক-সহ সংশ্লিষ্ট দপ্তরগুলির প্রয়োজনীয় অনুমতি নিয়েছেন। তাদের কথায়, আয়োজকেরা সব ধরনের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার বিষয়টি আমাদের জানিয়েছেন। সেই কারণেই শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিতে রাজি হয়েছেন। একই অনুষ্ঠানে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় (Sheikh Hasina's son, Sajeeb Wazed Joy), ক্রিকেটার সাকিব আল হাসান (Cricketer Shakib Al Hasan) এবং নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশও ভার্চুয়ালি যুক্ত থাকতে পারেন। তবে সাংবাদিকদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারেন সজীব ওয়াজেদ জয়।
এদিকে, ৫ অগস্টের অনুষ্ঠানই শেখ হাসিনার প্রথম ভার্চুয়াল প্রকাশ্য উপস্থিতি এমন দাবিও মানতে নারাজ সংশ্লিষ্ট মহল। তাদের বক্তব্য, গত আড়াই বছরে তিনি একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠান এবং প্রতি শনিবার প্রায় চার পাঁচ ঘণ্টা ধরে তিনি তাঁর দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন। তাই এই অনুষ্ঠানকে তাঁর প্রথম ভার্চুয়াল প্রকাশ্য উপস্থিতি বলা ঠিক হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













