নিট কেলেঙ্কারি (NEET Scam) থেকে শুরু করে দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এখনও পদত্যাগ করেননি, অনশনের ২০-তম দিনেও নিজের অবস্থানে অনড় সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। দিল্লির যন্তরমন্তরে সমাজকর্মীর শারীরিক অবস্থার অবনতি, ওজন আগেই কমেছে, এবার অর্গান ফেলিওর (Organ Failure) হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রের সরকার চুপ। ধীরে ধীরে সরব হচ্ছে বলিউড। সুশীল সমাজ থেকে বুদ্ধিজীবীদের একটা বড় অংশের মুখে এখনও কুলুপ। ওয়াংচুকের খবর সম্প্রচার করতে অনিহা দেশের গদি মিডিয়ার! ক্রমাগত মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছেন সমাজকর্মী! তবু হেলদোল নেই দেশের ক্ষমতাসীন সরকারের।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া অনশনরত ওয়াংচুকের নানা ছবি-ভিডিও থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কতটা অবনতি হয়েছে তাঁর স্বাস্থ্যের। বৃহষ্পতিবার ককরোচ জনতা পার্টির (CJP) প্রধান অভিজিৎ দীপকে একটি ভিডিও বার্তায় জানান, 'সোনমের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। এতটাই ওজন কমে গিয়েছে যে শরীরের হাড় স্পষ্ট দেখা যাচ্ছে। এমনকি শৌচাগারে যাওয়ার সময় দু'বার পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল তাঁর। পাশে থাকা আন্দোলনকারীরা তাঁকে ধরে না রাখলে বড় দুর্ঘটনাও ঘটতে পারত।' ওয়াংচুকের (Sonam Wangchuk) শারীরিক অবস্থা নিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার দায়ের হয়েছে আদালতে। শুনানিতে জানানো হয়েছে যে কোনও নাগরিকের জীবনই অমূল্য। প্রতিদিন তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা বাধ্যতামূলক। চিকিৎসক সতীশ লাম্বা (Sarish Lamba) জানিয়েছেন, ওয়াংচুকের শরীরে কিটোনের মাত্রা বেড়েছে এবং ইউরিক অ্যাসিডও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। যথেষ্ট স্বাস্থ্যঝুঁকি রয়েছে। আরও কিছুদিন এভাবে চলতে অর্গান ফেলিওর পর্যন্ত হতে পারে। এত কিছুর পরেও দেশের তরুণ প্রজন্মের জন্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে নিজের লড়াই জারি রেখেছেন সোনম। কেন্দ্রের তরফ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সংক্রান্ত কোনও ইতিবাচক সাড়া না মেলায় অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরছেন না ওয়াংচুক।
















