২০ বছরের ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দের সাফল্যের মুকুটে যোগ হল আরও একটি পালক। শেষ রাউন্ডের খেলা বাকি থাকতেই আমেরিকায় গ্র্যান্ড চেস ট্যুর সেন্ট লুইস র্যাপিড অ্যান্ড ব্লিৎজ খেতাব জিতলেন ভারতীয় কিশোর। চলতি মরশুমে প্রজ্ঞার এটি দ্বিতীয় খেতাব। এই জয় বছর শেষে গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালসে প্রজ্ঞার খেলার সম্ভাবনা উজ্জ্বল করল। এই প্রথমবার কোনও র্যাপিড ও ব্লিৎজ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন ভারতের তরুণ তুর্কি। চ্যাম্পিয়ন হয়ে ৫০ হাজার মার্কিন ডলার ও ১৩ জিসিটি পয়েন্ট পেলেন প্রজ্ঞা। নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন হয়ে বুঝিয়ে দিয়েছিলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ধারাবাহিকতায় জোর দিতে চান। সেই লক্ষ্যে মার্কিন মুলুকে বাজিমাত করলেন প্রজ্ঞা। শুক্রবার শেষ রাউন্ডের ঠিক আগের ম্যাচে উজবেকিস্তানের জাভোখির সিন্দারভের সঙ্গে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ড্র করেন প্রজ্ঞা। আর তাতেই নিশ্চিত হয়ে যায় শিরোপা। প্রতিযোগিতায় প্রজ্ঞার পয়েন্ট এখন ২৩.৫। স্বচ্ছন্দেই সবার আগে তিনি। চ্যাম্পিয়ন হওয়ার পর প্রজ্ঞা বলেছেন, দারুণ খুশি আমি। এই ফল এবং যে মানের খেলা হয়েছে তাতে আমি তৃপ্ত। এটা আমার প্রথম কোনও বড় মাপের র্যাপিড প্রতিযোগিতায় খেতাব জয়। তাই অনেক বেশি আনন্দ হচ্ছে। আমার গোটা টিম, নিজের পরিবারকে পাশে থাকার জন্য ধন্যবাদ। একইসঙ্গে আমাকে সমর্থন করার জন্য ভক্তদেরও ধন্যবাদ।
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ
Sponsored

Sponsored

Sponsored

More from দেশ
View All →
পদ না ছাড়লে ইমপিচমেন্টের পথে বিরোধীরা, জ্ঞানেশ কুমারকে চরম হুঁশিয়ারি থারুরের
15h ago

বিরোধীদের বিক্ষোভের মাঝেই আচমকাই পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রীর
18h ago

কেন্দ্রের উপর চাপ বাড়ানোই লক্ষ্য! চা-চক্রে পরবর্তী আন্দোলনের কৌশল স্থির করলেন বিরোধীরা
18h ago

উস্কানি দেওয়ার অভিযোগে ১০০ অ্যাকাউন্ট বন্ধ! সমাজমাধ্যমে জোর নজরদারি দিল্লি পুলিশের
19h ago

লাদাখ ভারতের ‘অবিচ্ছেদ্য অংশ’: চিনের দাবি উড়িয়ে সাফ জানাল বিদেশ মন্ত্রক
19h ago







