বিচ্ছিন্ন যোগাযোগ, অসমে দুর্ঘটনার কবলে যুদ্ধবিমান সুখোই ৩০!

ভারতীয় বায়ুসেনার (Indian Air force) অন্যতম যুদ্ধবিমান সুখোই ৩০-এর দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৪২ মিনিটের পর থেকে র্যাডারে যুদ্ধবিমানটির কোন খোঁজ মেলেনি। অসমের (Assam) জোড়হাট থেকে আকাশে উড়েছিল সুখোই ৩০। প্রাথমিক অনুমান কার্বি আংলং জেলায় বিমানটি ভেঙে পড়েছে। বিস্তারিত তথ্য মেলেনি।
Sponsored

২ ইঞ্জিন এবং ২ আসন বিশিষ্ট সুখোই ৩০ (Sukhoi 30) ভারতীয় বায়ুসেনার এক অত্যন্ত শক্তিশালী যুদ্ধবিমান। শব্দের গতির দ্বিগুণ বেগে উড়তে পারে। ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, রুদ্রম-৩ এবং অস্ত্র ক্ষেপণাস্ত্র বহনেও সক্ষম রুশ যুদ্ধবিমান।সুখোই এভিয়েশন কর্পোরেশন নির্মিত এই এয়ারক্রাফ্ট আকাশ থেকে আকাশ এবং মাটিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। সুখোই ৩০ এর আগেও একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে। এবারে অসমে ঠিক কী ঘটেছে তা স্পষ্ট নয়।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
Just now

আলোচনা নয়, শিক্ষামন্ত্রীর ইস্তফা চাই; বিরোধী বিক্ষোভে উত্তাল সংসদ
Just now

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
1h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
1h ago

ED মামলায় স্বস্তি পেতেই দেশে ফিরছেন 'পলাতক' ললিত!
2h ago

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
20h ago




