রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে জানান মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৬ মে পর্যন্ত ওই রাজ্যে চলবে এরকমই দাবদাহ। এই অবস্থায় রাজ্য প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মারাত্মক গরমে তেলঙ্গানার জয়শঙ্কর ভূপালপল্লি জেলা থেকে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ওয়ারঙ্গল আরবান, করিমনগর ও নিজামাবাদ জেলা থেকে ৩ জন করে এবং জোগুলাম্বা গদওয়াল, রঙ্গারেড্ডি ও সূর্যপেট জেলা থেকে ১ জন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
Sponsored

প্রসঙ্গত, ২৬ মে পর্যন্ত করিমনগর, জয়শঙ্কর ভূপালপল্লি, সূর্যপেট, পেদ্দাপল্লি, মুলুগু, খাম্মাম, নলগোন্ডা, হায়দরাবাদ, মাহবুবনগর, এবং রঙ্গারেড্ডি জেলায় দাবদাহ চলবে। এই সমস্ত জেলার জেলাশাসকদের সতর্ক থাকতে বলা হয়েছে। জানা যাচ্ছে, এল নিনো-র প্রভাবে এই বছরের গরম আগের সমস্ত রেকর্ড পার করে গিয়েছে। বেশ কয়েকটি গ্রাম চিহ্নিত করে স্থানীয় বাসিন্দাদের আগে থেকেই সতর্ক থাকতে বলা হয়েছে। শুধু তাই নয়, সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে বাজার, বাসস্ট্যান্ড, রাস্তা এবং শ্রমিকদের কাজের জায়গায় পানীয় জল এবং ORS প্যাকেটের সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে। সরকারের তরফে প্রবীণ নাগরিক, গর্ভবতী মহিলা, শিশু এবং অসুস্থ ব্যক্তিদের সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে বের না যাওয়ার কথাও বলা হয়েছে।
আরও পড়ুন- হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি
_
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
15h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
17h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
17h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
20h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
20h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
22h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
1d ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
