দলের দৈনন্দিন খরচ চালানোর জন্য প্রয়োজন অর্থের। কিন্তু পালাবদলের পর দলের অ্যাকাউন্ট থেকে টাকাই তুলতে পারছে না কালীঘাট তৃণমূল(TMC)। দলের একাধিক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। এই পরিস্থিতিতে দলের দৈনন্দিন খরচ চালানোর জন্য অ্যাকাউন্ট খোলার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল তৃণমূল।
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ইডির বক্তব্য জানতে চায় সুপ্রিম কোর্ট, আগামী সপ্তাহে ফের শুনানি
সোমবার কালীঘাট তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে ইডির বক্তব্য জানতে চায় সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি ১১ অগাস্ট।
Sponsored

সোমবার কালীঘাট তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে ইডির বক্তব্য জানতে চায় সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি ১১ অগাস্ট। ফলে শীর্ষ আদালতের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দলীয় তহবিল ব্যবহার করতে পারবে না কালীঘাট তৃণমূল।
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে ইডির সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে চায়নি কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় তৃণমূল। আপাতত অপেক্ষা আরও কিছুটা বাড়ল তৃণমূলের।
ইতিমধ্যেই তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব করছে ইডি। শুভাশিস বর্তমানে কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষও। তৃণমূলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে ৪৪০ কোটি টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছে ইডি।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিল কালীঘাট-তৃণমূল। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দেন, এই মুহূর্তেই ইডির ফ্রিজ় করা অ্যাকাউন্ট নিয়ে আদালত হস্তক্ষেপ করবে না।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













