দুর্গাপুজোয় অর্ধেক দামে ময়দা, চিনি এবং সুজি দেবে রাজ্য সরকার (West Bengal)। শনিবার জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর সুবিধা পাবে রাজ্যের ২ কোটি পরিবার। উপকৃত হবেন প্রায় ৮ কোটি মানুষ। পাশাপাশি আরও উৎসাহ ব্যঞ্জক ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। রেশন কম দামে পাওয়া জিনিসের দাম হবে এরকম - ময়দা ১৯ টাকা কেজি, চিনি ৩০ টাকা কেজি। সুজির দাম পরে জানান হবে। তারকারণ এখন টেন্ডার প্রক্রিয়া শেষ হয়নি।

আরও পড়ুন: হঠাৎ মমতাকে নিয়ে শুভেন্দু কী বললেন, পাল্টা জবাব দিলেন সৌগত

উৎসবের সময়  রেশনে (Ration) কম দামে জিনিস দেওয়ার জন্য ইতিমধ্যে অর্থ দফতর খাদ্য দফতরকে ১৫০ কোটি টাকা দিয়েছে। শুভেন্দু বলেন, “আগের সরকার ৫০ লক্ষ পরিবারকে মাত্র ২০ শতাংশ ছাড়ে পুজোর সময় কয়েকটি জিনিস দিত। বিজেপি সরকার ৮ কোটি মানুষকে এই সুবিধার মধ্যে নিয়ে এসেছে।”


শুক্রবার ‘ফেস্টিভ প্যাকেজে’র আওতায় রাজ্যের প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে এই প্যাকেজ দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছিলেন অশোক কীর্তনিয়া। খাদ্যমন্ত্রী জানান, “প্রথমে ময়দা, চিনি ও সুজি বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু রাজ্যের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে চলতি বছরে সেই পরিকল্পনা বদলে ৫০ শতাংশ ছাড়ে সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে আর্থিক পরিস্থিতি অনুকূল হলে উৎসবের সময় এই সামগ্রী বিনামূল্যে দেওয়া হতে পারে।” বর্তমানে রাজ্যে রেশন কার্ড হোল্ডার ২ কোটি ১২ লক্ষ পরিবার। সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, দুর্গাপুজো উপলক্ষে ‘ফেস্টিভ প্যাকেজ’ ঘোষণা করা হলেও এর সুবিধা পাবেন রেশন ব্যবস্থার আওতায় থাকা সমস্ত যোগ্য পরিবার।