মঙ্গলবার নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে দুই কেন্দ্রেই প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। তবে এসবের মাঝেই সোমবার রাতে রেজিনগরের বিভিন্ন এলাকা থেকে কয়েক কেজি বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার খোঁজ চলছে। আজ সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। নির্বাচন অবাধ ও স্বচ্ছ রাখতে প্রতি বুথে ওয়েব কাস্টিং ব্যবস্থা রাখা হয়েছে। নন্দীগ্রামে মোট প্রার্থীর সংখ্যা ১৬। রাজ্যের শাসক দল বিজেপি প্রার্থী করেছে হাসিরানি রথকে। এই কেন্দ্র থেকে নিজের দলের প্রার্থী রেকর্ড ভোটে জিতবেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কোন প্রার্থী এই উপনির্বাচনে লড়ছেন না। কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে চলতি বছরে নির্বাচনে জয়ী হোন শুভেন্দু অধিকারী। তিনি পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও জয়ী হয়েছিলেন। যেকোনো একটি বিধানসভা কেন্দ্র রাখা যাবে বলে তি নি নন্দীগ্রাম ছেড়ে দেন। এবার সেই আসনে উপনির্বাচন। সেখানে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে এহেতাশ মুল হককে। নন্দীগ্রামে এবার দলের প্রার্থী শান্তিগোপাল গিরি। উপনির্বাচনে এই কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৬৬ হাজার ৪১৯ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৯৫৫, মহিলা ভোটার ১ লক্ষ ২৭ হাজার ৪৬৩। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। মোট ৩২৩ টি বুথে আজ ভোট গ্রহণ হবে। ৮৫টি স্পর্শকাতর বুথ বলে চিহ্নিত করেছে পুলিশ। এই কেন্দ্রে উপনির্বাচন উপলক্ষে ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
আজ রেজিনগর কেন্দ্রেও উপনির্বাচন হচ্ছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) নেতা হুমায়ুন কবীর মুর্শিদাবাদের রেজিনগর ছাড়াও নওদা আসন থেকেও লড়েছিলেন। জিতেছিলেন দুটোতেই। তবে যেহেতু একটি আসন রাখা যাবে তাই হুমায়ুন ছেড়ে দেন রেজিনগর। ফলে সেখানে আজ পুনরায় নির্বাচন হচ্ছে। এই কেন্দ্রে বিজেপির সঙ্গে AJUP প্রার্থীর কিছুটা হলেও টক্কর হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রেজিনগরে গন্ডগোলের আশঙ্কাও রয়েছে। এখানে মোট ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশের ৮১৯ জন আধিকারিক এবং কনস্টেবল রাখা হয়েছে। উপনির্বাচনের রেজিনগর কেন্দ্রে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে লড়াই করছেন রবিউল আলম চৌধুরী। কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহম্মদ আবদুল্লাহিল কাফি,বিজেপি প্রার্থী করেছে শাখারভ সরকারকে এবং AJUP প্রার্থী হুমায়ুনের পুত্র গোলাম নবি আজাদ।গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী শফিউজ্জামান শেখ ওরফে হাবিব মাস্টার। এ ছাড়া সিপিএম, ৬ জন নির্দল প্রার্থী-সহ মোট ১৪ জন প্রার্থী রেজিনগর কেন্দ্রের উপনির্বাচনে লড়াই করছেন।
রেজিনগরে উপনির্বাচন উপলক্ষে মোট ৩১৫টি ভোটকেন্দ্রে করা হয়েছে, যার মধ্যে ২৮২টি মূল এবং ৩৩টি সহায়ক কেন্দ্র রয়েছে। এই বিধানসভায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৬ হাজার ৫৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৩ হাজার ৯২৫ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৬১৬ জন। ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এবং তৃতীয় লিঙ্গের ভোটার পাঁচ জন। নন্দীগ্রাম ও রেজিনগরে আগামী ৯ অক্টোবর উপনির্বাচনের ফল ঘোষণা হবে।















