কাজের প্রয়োজনে দিনের বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকেন বাবা-মা। সেই সুযোগে বাড়িতে একা থাকা নাবালিকাকে ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতনের (Physical Assault) অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের (Durgapur) ফরিদপুর ফাঁড়ি এলাকায়। অভিযোগের ভিত্তিতে তরুণ রাম নামে এক যুবককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)।
আরও পড়ুন: দালালের হাত ধরে সীমান্ত পারের চেষ্টা, কুশমণ্ডিতে ধৃত ২৫ বাংলাদেশি
স্থানীয় সূত্রে খবর, নাবালিকার বাবা-মা দু’জনেই দিনমজুরের কাজ করেন। ফলে কাজের জন্য তাঁদের দিনের অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতে হয়। অভিযোগ, সেই সুযোগে নাবালিকার বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করে অভিযুক্ত যুবক। একসময় নাবালিকাকে ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।
ঘটনার কথা জানতে পারেন নাবালিকার মা। অভিযোগ, সোমবার দুপুরে আচমকাই বাড়িতে ফিরে তিনি অভিযুক্ত যুবককে নাবালিকার সঙ্গে দেখতে পান। এরপর ক্ষোভে তাঁকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেন। ঘটনার পরেই ফরিদপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওল্ড কোর্ট মোড় এলাকার বাসিন্দা তরুণ রামকে গ্রেফতার করা হয়েছে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নাবালিকাকে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।















