ছররা ছোড়ায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর নিতে চায়নি দিল্লি পুলিশ। এই নিয়ে এবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে ধর্নায় বসলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার দুপুরে আচমকাই হাজির হন সেখানে। তাঁর সঙ্গে ছিলেন যন্তরমন্তরে ছাত্র বিক্ষোভে আক্রান্ত হওয়া ছাত্র সাহিল লোচাব। অভিযোগ, ছররা-কাণ্ডে আক্রান্ত হন সাহিল। অভিযুক্তদের বিরুদ্ধে ফআইআর দায়ের করতে চাইলেও পুলিশ দায়ের করেনি তা। 

আরও পড়ুন: রাজধানীতে দ্রুত বাড়ছে সোয়াইন ফ্লু আতঙ্ক! আক্রান্ত হাজারের বেশি

এরপর আচমকাই থানায় চলে আসেন রাহুল। কেন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে না, তা জানতে চান রাহুল। তারপরেই দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি)-এর পার্লামেন্ট স্ট্রিট থানা সংলগ্ন অফিসের সামনে ধর্নায় বসেন রাহুল-প্রিয়াঙ্কাসহ আক্রান্ত সাহিলও। এই প্রসঙ্গে কংগ্রেসের এক নেতা জানিয়েছেন, রাহুল প্রথমে মন্দির মার্গ থানায় অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন। কিন্তু সেখানে অভিযোগ না-নেওয়ায় তিনি ডিসিপি-র সঙ্গে দেখা করতে যান। রাহুল জানিয়েছেন, এই ঘটনায় এফআইআর দায়ের না-হলে তিনি ধর্না চালিয়ে যাবেন। NEET প্রশ্নফাঁস-কাণ্ড নিয়ে গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সংসদ অভিযানের ডাক দেয়। সেখানেই  পুলিশকর্মীদের বিরুদ্ধে পড়ুয়াদের উপর ছর্‌রা ছোড়়ার অভিযোগ ওঠে।