কলকাতা ২৮°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
রাজ্য

পাটশিল্পের সমস্যা মেটানোর দাবি জানিয়ে গিরিরাজকে কড়া চিঠি ঋতব্রতর

পাটশিল্পের সমস্যা মেটানোর দাবি জানিয়ে গিরিরাজকে কড়া চিঠি ঋতব্রতর

পাটশিল্পের দায়িত্ব আংশিকভাবে কেন্দ্রের। তারপরেও বঙ্গ সফরে এসে পাটশিল্পের খারাপ অবস্থা নিয়ে কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার কেন্দ্রকেই খারাপ অবস্থা থেকে কীভাবে বেরিয়ে আসা যায় তার জন্য পাল্টা দিল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে চিঠি পাঠিয়ে ৩ দফা দাবি জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

Sponsored

Sranchi In Article

চিঠিতে ঋতব্রতর দাবি, পশ্চিমবঙ্গের পাটকল এলাকাগুলিতে দুর্দিন ঘনিয়ে এসেছে। তাঁর অভিযোগ, এই মুহূর্তে পাটের ন্যূনতম সহায়ক মূল্য ঠিকমতো পাচ্ছেন না চাষিরা। জুটমিলগুলিতে উৎপাদন, শ্রমিকদের মজুরি সংক্রান্ত সমস্যা রয়েছে। বহুদিন ধরেই শ্রমিক-মালিক অসন্তোষে এমন পরিস্থিতি হচ্ছিল। কেন্দ্রীয় নীতির কারণে পাটের বাণিজ্যিকীকরণেও সমস্যা তৈরি হয়েছে। এমনই বিভিন্ন কারণে পাটশিল্প খারাপ অবস্থা। কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠিতে ঋতব্রত বারবার এসব কারণের কথা তুলে ধরেছেন। একইসঙ্গে সমস্যা সমাধানের কথাও বলেছেন।

আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, কাঁচাপাট সংক্রান্ত স্থিতিশীল পরিস্থিতির কথা ঘোষণা করুক কেন্দ্রীয় সরকার। ন্যূনতম সহায়ক মূল্য বণ্টন, নির্দিষ্ট দাম ঠিক করা, কৃষক ও কারখানাগুলিকে সময়মতো তাঁদের প্রাপ্য মিটিয়ে দেওয়া হোক। বস্ত্রমন্ত্রীর কাছে সাংসদের দাবি, পাটশিল্পে স্থিতাবস্থা আনতে, শ্রমিকদের আশ্বস্ত করতে এবং সামগ্রিকভাবে শিল্পকে পুনরুজ্জীবীত করতে যা পদক্ষেপ প্রয়োজন, তা দ্রুত গ্রহন করা হোক।

কেন্দ্রের বরাত কমে যাওয়ার ফলেই উৎপাদনের গতি কমিয়ে দিচ্ছে পাটকলগুলি। ফলে, গঙ্গার দু'পারে হাওড়া, হুগলি, ব্যারাকপুর শিল্পাঞ্চলের পাটকলগুলিতে কোথাও কাজ বন্ধের নোটিস আবার কোথাও কর্মদিবস কমিয়ে সপ্তাহে ছয় বা পাঁচ দিন করা হচ্ছে। হাওড়ার বালি জুটমিল-সহ হুগলির একাধিক কারখানায় কর্মদিবস কমানো হয়েছে। চাঁপদানির নর্থব্রুক জুটমিল বন্ধ হয়ে গিয়েছিল। স্থানীয় তৃণমূল বিধায়ক অরিন্দম গুঁইনের হস্তক্ষেপে আগামী সোমবার থেকে ফের তা খুলতে চলেছে। তবে সপ্তাহে কত দিন কাজ হবে, তার নিশ্চয়তা নেই। বৃহস্পতিবার যখন গিরিরাজের মন্ত্রকে ঋতব্রতের চিঠি পৌঁছেছে, তখনই ভদ্রেশ্বরের অ্যাঙ্গাস জুটমিলে বৈঠক চলছে কর্মদিবস সঙ্কোচনের বিষয়ে।

আরও পড়ুন- নতুন শিক্ষাবর্ষে ছুটি কমাল বাংলাদেশ! বাতিল একুশে ফেব্রুয়ারিসহ বহু ছুটি

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

রাজ্য

সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক: ভুয়ো তথ্যে কান না দেওয়ার আবেদন, শীঘ্রই চালু হচ্ছে নতুন ওয়েবসাইট

১১/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

কলকাতা ও হাওড়ায় বাড়ছে ওয়ার্ড, ১২ অগাস্ট বিশেষ অধিবেশন বিধানসভায়

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

পুজোয় ৫০০, মার্চে আরও ১০০০ সরকারি বাস! হাইওয়েতে টোটো বন্ধে কড়া বার্তা পরিবহণমন্ত্রীর

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

বামেদের ‘জেল ভরো’ কর্মসূচি ঘিরে রণক্ষেত্র আসানসোল! গ্রেফতার মীণাক্ষি-সহ একাধিক নেতা

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

হালিশহরে আর্থিক সাহায্য, আরজি কর-কাণ্ডে আপত্তি কেন? বিজেপির ‘দ্বিমুখী নীতি’ নিয়ে সরব কুণাল

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

কেন্দ্রের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে শামিল রাজ্য, হবে রাখিবন্ধন উৎসব: ‘তেরঙ্গা যাত্রা’র পরে ঘোষণা মুখ্যমন্ত্রীর

১০/৮/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →