তালিকায় রদবদল! রাজ্যে ভোটার বাড়ল ৫ লক্ষ, বাড়তি নজরদারি কমিশনের

বিধানসভা ভোটের মুখে রাজ্যে ভোটার তালিকায় বড়সড় রদবদল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর থেকে মনোনয়মন জমার শেষ দিন পর্যন্ত প্রায় ৫ লক্ষ নতুন নাম যুক্ত হয়েছে তালিকায়। সব মিলিয়ে বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৮২ লক্ষ ৫১ হাজার ৮।
Sponsored

কমিশন সূত্রে জানা গিয়েছে, নতুন নাম তোলার জন্য ফর্ম-৬ মারফত মোট প্রায় ৭ লক্ষ আবেদন জমা পড়েছিল। কড়া স্ক্রুটিনি বা যাচাই-বাছাই প্রক্রিয়ার শেষে চূড়ান্ত তালিকায় নাম উঠেছে এই বিপুল সংখ্যক ভোটারের। গত ৯ এপ্রিল দ্বিতীয় দফার মনোনয়ন জমার সময়সীমা শেষ হওয়া পর্যন্ত দেখা যাচ্ছে, মোট ৬ লক্ষ ৯৬ হাজার ৮২৪ জন নতুন নাম ভোটার তালিকায় নথিভুক্ত হয়েছে। এর মধ্যে প্রথম দফায় ৩ লক্ষ ২২ হাজার ১৭ জন এবং দ্বিতীয় দফায় ৩ লক্ষ ৮৭ হাজার ৭৪৭ জন নাম লিখিয়েছেন।
উল্লেখযোগ্য বিষয় হল, গত ২৮ ফেব্রুয়ারি যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, সেই দিনই ১ লক্ষ ৮৮ হাজার ২০৭ জন নতুন ভোটার যুক্ত হয়েছিলেন। কিন্তু তার পরবর্তী মাত্র এক মাস সময়ের ব্যবধানে আরও প্রায় ৫ লক্ষ মানুষ নিজেদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করেছেন। জেলা ভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, মূলত শিল্পাঞ্চল ও শহর সংলগ্ন জেলাগুলিতেই নতুন ভোটারের সংখ্যা সবথেকে বেশি। তালিকায় প্রথম দিকে রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর। এর মধ্যে শুধুমাত্র উত্তর ২৪ পরগনাতেই ৭১ হাজারের বেশি এবং কলকাতায় প্রায় ৪৪ হাজার নতুন ভোটার তালিকায় স্থান পেয়েছেন।
তবে কমিশনের এই সামগ্রিক পরিসংখ্যানে একটি বিশেষ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দেখা গিয়েছে, পুরুষদের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা হ্রাস পেয়েছে, যা খসড়া তালিকাতেও লক্ষ্য করা গিয়েছিল। বর্তমানে রাজ্যে পুরুষ ভোটার ৩ কোটি ৪৯ লক্ষের কিছু বেশি এবং মহিলা ভোটার ৩ কোটি ৩৩ লক্ষের আশেপাশে। এ ছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১,২৫৭। ট্রাইবুনালের বিচারাধীন মামলাগুলির নিষ্পত্তি হলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে কমিশন।
ভোটের প্রস্তুতি প্রসঙ্গে কমিশন সূত্রে খবর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন জেলা থেকে বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে পুলিশ ও প্রশাসন। নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে এই নজরদারি আরও বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। অশান্তি এড়াতে প্রশাসন আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে বলেই জানানো হয়েছে। প্রথম দফার ভোটের আগে কমিশনের এই তৎপরতা কতটা ফলপ্রসূ হয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
আরও পড়ুন - পানিহাটির দাবি অপরাজিতা বিল চাই: অভয়ার মা-কে কুকথা নয়, নির্দেশ দিয়ে ঘোষণা অভিষেকের
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
1h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
6h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
14h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
16h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
16h ago
More from রাজ্য
View All →
কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
17h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
18h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
19h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
20h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
21h ago
