Friday, June 19, 2026

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা!

Date:

Share post:

তীব্র গরম থেকে সাময়িক রেহাই দিয়ে গত দুদিন ধরে বিকেলের পর থেকে ঝড়বৃষ্টির দেখা মিলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে শুক্রবারও জেলায় জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। ঝড় হবে কলকাতাতেও। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির (Rain in North Bengal)পরিমাণ কমবে। দার্জিলিং, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উল্টো ছবি দক্ষিণবঙ্গে। বিকেলের পর কলকাতা এবং তার পার্শ্ববর্তী শহরতলি এলাকাগুলিতেও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে এবং সেই সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আগামী সপ্তাহের সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রার পারদ ফের উর্ধ্বমুখী হবে।

Related articles

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...

রাজ্যপালের ভাষণ মানলে গ্রেফতার হোন ঋতব্রত, বিধানসভায় বিস্ফোরক কুণাল

রাজ্যপালের অভিভাষণকে হাতিয়ার করেই বিধানসভার অন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন,...

ঘুরপথে বেসরকারীকরণ? ‘বন্ধু’ আদানির পকেট ভরাতে স্মার্ট মিটার নিয়ে দ্বিচারিতা বিজেপির

সাধারণ মানুষের পকেটে টান মেরে খাস শিল্পপতি-বন্ধু গৌতম আদানির ব্যবসার পরিধি বাড়াতেই কি রাজ্যে তোড়জোড় করে স্মার্ট মিটার...