সপ্তাহের শুরুর দিনে রোদের তেজ সঙ্গে ভ্যাপসা গরম অব্যাহত। তবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিস্থিতি বদল হতে পারেষ আজ (সোমবার) কলকাতা সহ বাংলায়  কেমন থাকবে   সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আজ (সোমবার) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭° সেলসিয়াসের আশপাশে থাকবে।

মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ২৩ সেপ্টেম্বর রাতে বা ২৪ সেপ্টেম্বর ভোরে গোপালপুর ও কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে নিম্নচাপ (Depression) বা গভীর নিম্নচাপ (Deep Depression) হিসেবে উপকূল অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ২৩ ও ২৪ সেপ্টেম্বর দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এবং এক-দুটি স্থানে চরম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে,  মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ফের ঝড়বৃষ্টি দাপট দেখানো শুরু করতে পারে  ।  প্রায় সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। জারি রয়েছে হলুদ সতর্কতা। 

২৩ ও ২৪ সেপ্টেম্বরও দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির দাপট বজায় থাকতে চলেছে। ২৩ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ সেপ্টেম্বর এই তালিকায় যুক্ত হচ্ছে বাঁকুড়া ও পুরুলিয়ার নামও। ২৫ সেপ্টেম্বরও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।, ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং সমুদ্রের কাছাকাছি এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে।নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের সতর্ক করেছে আবহাওয়া দফতর। সোমবার থেকেই মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে গভীরে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় কমবেশি বৃষ্টি হতে পারেউত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও এখনই বর্ষার বৃষ্টি পিছু ছাড়ছে না।

এর আগে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা ছিল। আগামী ২৪ বা ২৫ সেপ্টেম্বরের মধ্যে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল হতে পারে বলেও আশঙ্কা ছিল। সেই সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ১১০ কি্মি। মৌসম ভবন আপাতত ঘূর্ণিঝড় নয় গভীর নিম্মচাপ হিসাবেই বিষয়টিকে দেখছে। আইএমডি জানিয়েছে, এটি মঙ্গলবার নাগাদ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপ শক্তিবৃদ্ধি করলে অতিগভীর নিম্নচাপ হয়। তারপর আরও শক্তিবৃদ্ধিতে পরিণত হয় ঘূর্ণিঝড়ে।শনিবার সন্ধ্যার মধ্যেই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।