বালোচিস্তানে পান সেনার কনভয়ে মারাত্মক হামলা (BLA Strikes)। মারা গিয়েছেন ২৩ জনেরও বেশি পাকিস্তানি সেনা (Pakistani Army)। রবিবার এই হামলা চালানো হয় বালোচিস্তানের লাসবেলা জেলার এন-২৫ জাতীয় সড়কে। এই হামলার পিছনে কি হাত রয়েছে বালোচ বিদ্রোহীদের?

আরও পড়ুন: এল নিনও-র জেরে ভারতে বাড়বে ডেঙ্গি-ম্যালেরিয়া! বাড়ছে উদ্বেগ,সতর্ক করল হু

এই হামলায় ২৩ জনেরও বেশি পাকিস্তানি সেনাকর্মী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত। লাসবেলার কাশারি এলাকায় ‘ফ্রন্টিয়ার ফোর্স’-এর প্রায় ১৫টি গাড়ির একটি কনভয়কে লক্ষ্য করে হামলা (BLA Strikes) চালানো হয়।

হামলার পর নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আহতদের বেলা ক্যাম্পে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং ঘটনার পর এন-২৫ মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পর থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। তবে এই হামলার জন্য বালুচ লিবারেশন আর্মিকে (বিএলএ) দায়ী করা হয়েছে। 

আরও পড়ুন: সিকিমে ফের ধস, বিচ্ছিন্ন যোগাযোগ

মহাসড়ক দিয়ে চলাচলকারী নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালানো বালুচ বিদ্রোহের একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর মাধ্যমে জঙ্গিরা যেমন সামরিক বাহিনীর চলাচলে আঘাত হানার চেষ্টা করে, তেমনি গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থাকেও ব্যাহত করতে চায়।